1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“খাগড়াছড়িতে এসএসসি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান”

  • আপডেট : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৮ জন দেখেছেন

“খাগড়াছড়িতে এসএসসি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান”

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক খাগড়াছড়ি প্রতিনিধি।

খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এবং নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুলের এসএসসি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ অডিটোরিয়ামে এ অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের অধ্যক্ষ লে. কর্ণেল কাজী মুহাম্মদ আতিকুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ।

এদিন এসএসসি পরীক্ষায় খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এবং নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুল থেকে ৩ জিপিএ-৫ প্রাপ্ত ৮৯জন শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্বারক ও সনদপত্র তুলে দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ বলেন,“তরুণ প্রজন্মই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই শুধু ভালো ফল করাই যথেষ্ট নয়, শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশপ্রেম, সততা ও নৈতিকতার আদর্শে গড়ে উঠতে হবে। তোমরাই হবে জাতির ভবিষ্যৎ, তোমাদের হাত ধরেই এগিয়ে যাবে বাংলাদেশ।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি কমান্ডার লে. কর্ণেল মো. খাদেমুল ইসলাম, নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুলের প্রধান শিক্ষক রুশদীনা আখতার জাহানসহ অন্যান্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।

সংবর্ধনা শেষে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান দর্শকদের মুগ্ধ করে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির