“জবিতে প্রথম উদ্যোক্তা মেলার উদ্বোধন”
জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জবিয়ান উদ্যোক্তা ফোরামের আয়োজনে প্রথমবারের মতো আয়োজিত হয়েছে দুইদিনব্যাপী জগন্নাথ বিশ্ববিদ্যালয় উদ্যোক্তা মেলা।
১৭ সেপ্টেম্বর ২০২৫, রোজ বুধবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শহিদ সাজিদ ভবনের নিচতলায় এ আয়োজন করা হয়েছে।
এতে অংশগ্রহন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী উদ্যোক্তারা। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবর্তনের শিক্ষার্থীদের অনেকেই উদ্যোগ নিয়ে বিপণন শুরু করলেও পরবর্তীতে প্রেষণা হারিয়ে বেকারত্বের চরম দুর্বিসহ পরিস্থিতি পার করে। তাদের মাঝে উদ্যোক্তা হয়ে উঠার এই প্রেরণাকে উজ্জীবিত আর সমুন্নত রাখতেই বিশ্ববিদ্যালয়ে এই আয়োজন।
আয়োজনের প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম পিএইচডি, বিশেষ অতিথি ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শারমিন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দীন, গবেষণা পরিচালক অধ্যাপক ড. ইমরানুল হক, প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক, ছাত্রকল্যাণ পরিচালক সহযোগী অধ্যাপক এ.কে.এম রিফাত হাসান।
অনুষ্ঠানের উদ্বোধনে উপস্থিত বিশেষ অতিথি জবি ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শারমিন বলেন,” এটা দারুন উদ্যোগ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এমন সৃজনশীল আয়োজন শিক্ষাদের জন্য অনেক আনন্দঘন হবে। পরবর্তীতে এই আয়োজকদের বলবো জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবসেও এমন আয়োজন যেন করেন।”
উক্ত অনুষ্ঠানের আয়োজক কমিটির সমন্বয়ক অমৃত রায় বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো আমরা দুইদিনব্যাপী জগন্নাথ বিশ্ববিদ্যালয় উদ্যোক্তা মেলা আয়োজন করেছি। জবিয়ান ভাই বোনদের উপকৃত করতে বা উদ্দ্যমী উদ্যোক্তা মনেভাবকে এগিয়ে নিতে সহায়তা করতে পারলেই এ উদ্যোগ সফলতার মুখ দেখবে । “
Leave a Reply