“জবি প্রাণিবিদ্যা বিভাগের এনএসসিসি ক্লাবের নেতৃত্বে মিঠু ও মোস্তাফিজ”
জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ন্যাচার স্টাডি অ্যান্ড কনজারভেশন ( এনএসসিসি) ক্লাবের বার্ষিক সাধারণ সভায় ঘোষিত নতুন কমিটিতে সভাপতি হিসাবে দায়িত্ব পেয়েছেন প্রাণিবিদ্যা বিভাগের স্নাতকোত্তর ২০২৩-২৪ শিক্ষাবর্ষের আতিকুল ইসলাম মিঠু এবং সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পেয়েছেন স্নাতক ২০২০-২১ শিক্ষাবর্ষের মোস্তাফিজুর রহমান।
আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) জবি প্রাণিবিদ্যা বিভাগের প্রকৃতি বিষয়ক সংগঠন ন্যাচার স্টাডি এন্ড কনজারভেশন ক্লাবের ১০ম বার্ষিক সভা অনুষ্ঠিত হয়। বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক আব্দুল্লাহ আল মাসুদ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। ন্যাচার স্টাডি অ্যান্ড কনজারভেশন ক্লাবের সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক অথিয়া দে এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে ক্লাবের সদ্য বিদায়ী সভাপতি মোঃ সাব্বির আহমেদ বিদায়ী কমিটির কার্যক্রম উপস্থাপনা, অভিজ্ঞতা এবং দিক নির্দেশনামুলক আলোচনা ও বক্তব্য প্রদান করেন।
এছাড়া ঘোষিত কমিটিতে দায়িত্বপ্রাপ্ত সদস্যরা হলেন আলী আকবর ১৫ তম ব্যাচ (সহ-সভাপতি), মো: রিফাত আহমেদ রাব্বি ১৫ তম ব্যাচ (সহ-সভাপতি), আল-আমীন শেখ ১৬ তম ব্যাচ (যুগ্ম-সাধারণ সম্পাদক), মোছা: সাদিয়া আফরিন শিমু ১৫ তম ব্যাচ (সাংগঠনিক সম্পাদক), পূজা মণ্ডল ১৫ তম ব্যাচ (কোষাধ্যক্ষ), সাজিদ হাসান প্রাঙ্গন ১৫ তম ব্যাচ (শিক্ষা ও গবেষণা সম্পাদক), জাইমা জারনাজ প্রীতি ১৭ তম ব্যাচ (দপ্তর সম্পাদক), মো: মাহফুজ হোসাইন ১৭ তম ব্যাচ (তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক), মুনিহা রহমান তন্ময় ১৭ তম ব্যাচ (প্রকাশনা স্মপাদক), আমেনা আক্তার আনিকা ১৬ তম ব্যাচ (সংস্কৃতি বিষয়ক সম্পাদক), গৌরাঙ্গ দাস ১৭ তম ব্যাচ (কার্যকরী সদস্য), ফাহমিদা পারভেজ ১৭ তম ব্যাচ (কার্যকরী সদস্য), মেহরুন নেছা ১৭ তম ব্যাচ (কার্যকরী সদস্য), খাইরুন্নেসা ঝিলিক ১৮ তম ব্যাচ (কার্যকরী সদস্য), রাফায়াত হাসান রাব্বি ১৮ তম ব্যাচ (কার্যকরী সদস্য), তাসফিয়া মুতাহহিরা ১৮ তম ব্যাচ (কার্যকরী সদস্য), সাবেকুন নাহার মিথি ১৯ তম ব্যাচ (কার্যকরী সদস্য), প্রনয়ন দাশ ১৯ তম ব্যাচ (কার্যকরী সদস্য), ফাহমিদা নওরীন মিতু ১৯ তম ব্যাচ (কার্যকরী সদস্য), মো: সয়ন মন্ডল ১৯ তম ব্যাচ (কার্যকরী সদস্য) এবং মো: ইমরান হোসেন রুবেল ১৯ তম ব্যাচ (কার্যকরী সদস্য)।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ক্লাবটির উপদেষ্টা অধ্যাপক ড. অনির্বাণ সরকার এবং উপস্থিত ছিলেন অধ্যাপক ড.এ.এইচ.এম. শফিউল্লাহ হাবিব, অধ্যাপক ড. দোলন রায়, সহযোগী অধ্যাপক ড. হাবিবুন নাহার, সহযোগী অধ্যাপক ড. রুমানা তাছমীন।
উল্লেখ্য যে ২০১০ সালে ক্লাবটি প্রতিষ্ঠার পর থেকেই প্রকৃতির বিভিন্ন বিষয়ে বিভিন্ন সচেতনতা মূলক ইভেন্ট, আলোচনা সভা, সেমিনার, কর্মশালা, গবেষণা ও প্রকৃতি বিষয়ক নানান প্রতিযোগিতার আয়োজন করে আসছে। প্রাণিবিদ্যা বিভাগে পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের গবেষণায় আগ্রহী করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এই ক্লাব। ক্লাবটির সুদীর্ঘ পথচলায় বিশ্ব পরিযায়ী পাখি দিবস, ব্যাঙ সংরক্ষণ দিবস, বিশ্ব মৎস্য দিবস সহ বিভিন্ন দিবস গুলোতে নানান সচেতনতামূলক কর্মকান্ডের মাধ্যমে উদযাপন করে আসছে।
Leave a Reply