1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“হাঁটু পানিতে স্কুলে যাচ্ছে শিক্ষার্থীরা দেখা দিচ্ছে চর্মসহ নানা রোগ”

  • আপডেট : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৬ জন দেখেছেন

“হাঁটু পানিতে স্কুলে যাচ্ছে শিক্ষার্থীরা দেখা দিচ্ছে চর্মসহ নানা রোগ”

মিঠু লালপুর উপজেলা,নাটোর।

নাটোরের লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের জোতগৌরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে চরম ভোগান্তিতে পড়েছে। বর্ষা মৌসুমে বিদ্যালয়ের একমাত্র রাস্তা হাঁটুসমান পানিতে তলিয়ে যাওয়ায় শিক্ষার্থীদের মধ্যে ঘা, চুলকানি ও পচরার মতো চর্মরোগ দেখা দিচ্ছে। ফলে অনেকেই স্কুলে আসা বন্ধ করে দিয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সরেজমিনে দেখা যায়, ময়লা পানির মধ্যে দিয়েই প্রতিদিন শিক্ষার্থীদের আসা–যাওয়া করতে হচ্ছে।

এতে বাধ্য হয়ে শিশু শ্রেণির পাঠদান সাময়িকভাবে বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। কয়েকদিন আগে এক শিক্ষার্থী পানিতে পিছলে পড়ে গেলে শিক্ষকরা তাকে উদ্ধার করে বাড়ি পৌঁছে দেন।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক জানান, জলাবদ্ধতার কারণে শিক্ষার্থীরা স্কুলে আসতে অনীহা দেখাচ্ছে। যারা আসছে তাদের অনেকে চর্মরোগে আক্রান্ত হচ্ছে। স্থানীয় অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রশিদ বলেন, প্রতিবছর বর্ষা মৌসুমে বিদ্যালয়টি পানিতে ডুবে যায়। দ্রুত সমাধানের দাবি জানান তিনি।

শিক্ষকরা অভিযোগ করেন, বিদ্যালয়ে এখনো কোনো বাউন্ডারি ওয়াল নির্মাণ করা হয়নি। এতে মাঝেমধ্যেই ফ্যানসহ নানা আসবাবপত্র চুরি হচ্ছে।

লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান বলেন, বসন্তপুর বিলে পানি জমায় এ সমস্যা তৈরি হয়েছে। খাল খনন ছাড়া স্থায়ী সমাধান সম্ভব নয়। তবে প্রকৌশল বিভাগকে জানানো হয়েছে এবং অস্থায়ী সমাধানের নির্দেশ দেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির