“রেডিও পল্লীকণ্ঠ এর আয়োজনে তথ্য ও সচেতনতামূলক বহিরাঙ্গন অনুষ্ঠান রঙিন ক্যাম্পাস অনুষ্ঠিত”
রিপন কান্তি ধর জেলা প্রতিনিধি মৌলভীবাজার।
রেডিও পল্লীকণ্ঠ ৯৯.২ এফ এম মৌলভীবাজার এর আয়োজনে সোমবার (২২ সেপ্টেম্বর) শিশু কানন স্কুলে তথ্য ও সচেতনতামূলক বহিরাঙ্গন অনুষ্ঠান রঙিন ক্যাম্পাস অনুষ্ঠিত হয়েছে। রেডিও পল্লীকণ্ঠের অনুষ্ঠান প্রযোজক আল-আমীনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক সুপ্তা আচার্য্য, সহকারী ও সংগীত শিক্ষক সুপ্রিয়া মিশ্র, সহকারী শিক্ষক শিবানী দাস, সহকারী ও নৃত্য শিক্ষক বন্দনা দাস, সহকারী শিক্ষক কৃষ্ণা রানী দে, রীতা রানী দে, রেডিও পল্লীকণ্ঠের অনুষ্ঠান প্রযোজক পিংকি রানী দাস, সংবাদ প্রযোজক পলি রানী দেব নাথ, ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর হৃদয় সূত্রধরসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দ।
বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা গান, কবিতা, কৌতুক, নাটক পরিবেশন করে। পাশাপাশি অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের নিয়ে মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ,বাল্যবিবাহ এবং মৌলভীবাজার জেলার ইতিহাস বিষয়ে কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
শেষে কুইজ প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা।
Leave a Reply