1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“কয়রায় বেজপাড়া হায়াতুন্নেছা দাখিল মাদরাসায় সিরাতুন্নবী (সাঃ ) উদযাপন”

  • আপডেট : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫০ জন দেখেছেন

“কয়রায় বেজপাড়া হায়াতুন্নেছা দাখিল মাদরাসায় সিরাতুন্নবী (সাঃ ) উদযাপন”

মোঃ মাহামুদুর রহমান, বিশেষ প্রতিনিধি, খুলনা।

বিশ্ব মানবতার মুক্তির দুত প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জন্ম ও ওফাতের পুন্যময় দিন হিসেবে খুলনার কয়রা উপজেলার ঐতিহ্যবাহী বেজপাড়া হায়াতুন্নেছা দাখিল মাদ্রাসায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে সিরাতুন্নবী (স:) অনুষ্ঠিত হয়েছে।

বিশ্বের বিস্ময়, নবী রাসূলদের সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ, বিশ্বনবী হযরত মুহাম্মদ( স:)যার গুণকীর্তনে ভিন্ন ধর্মের মানুষেরা পর্যন্ত পঞ্চমুখ,
কাফির- মুশরিক, দুশমনরা ও যাকে আল আমিন তথা মহাসত্যবাদী বা পরম বিশ্বাসী আখ্যায় আখ্যায়িত করতে কুণ্ঠিতবোধ করেনি, তাঁরই ধারাবাহিকতায় সকাল ১০ টায় মাদ্রাসার মিলনায়তন কক্ষে শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের নিয়ে এক মনোরম পরিবেশে সিরাতুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সুপার এ কে এম আজহারুল ইসলাম।
সিরাতুন্নবী (স:) এর জীবনী নিয়ে তিনি তার আলোচনায় বলেন, সৃষ্টির জন্য যাদের সৃষ্টি তারা চির অমর । প্রিয় নবী ( সা:) আজ দুনিয়ার বুকে নেই, সেটিই ভাবার বিষয়। উৎসব বা শোক পালন বড় কথা নয়।আসল কথা হলো তাঁর জীবন থেকে শিক্ষা গ্রহণ করা। কোরআন ও সুন্নাহ আঁকড়ে ধরা। একমাত্র ইসলামকেই ইহকালীন শান্তি ও পরকালিন মুক্তির অনন্য পথ হিসেবে গ্রহণ করা। তিনি আরও বলেন, আল্লাহর ভালবাসা পেতে হলে রাসুল (সাঃ) এর পথ অনুসরণ করতে হবে।

প্রিয় নবী হযরত মুহাম্মদ ( সা:) এর জন্ম ও জীবনী আলোচনা করতে মাওঃ এম এ ছালাম বলেন, সিরাতুন্নবী (সাঃ )এর আসল শিক্ষা হল মহানবী (সাঃ) এর ২৩ বছরের ভালোবাসার, কঠোর সাধনার পরিপূর্ণ ও একমাত্র গ্রহণযোগ্য ধর্ম বা জীবনবিধান ইসলামকে পরিপূর্ণ রূপে সর্বস্তরে বাস্তবায়নের মাধ্যমে শান্তির ধর্ম ইসলামকে সগৌরবে প্রতিষ্ঠা করা।আর এটাই নবী রাসুল প্রেরণের মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে আরও আলোচনা রাখেন, অবসরপ্রাপ্ত শিক্ষক মাওঃ আব্দুল হক, মাওঃ সাজ্জাদুল ইসলাম, মাওঃ রফিকুল ইসলাম। সিনিয়র শিক্ষক মোক্তার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওঃ নজরুল ইসলাম, ক্বারী নূরুল হক, মাষ্টার শফিকুল ইসলাম, সহকারী শিক্ষক আব্দুস সালাম, মনিজুর রহমান, মাষ্টার আঃ রউফ, মাষ্টার নাহিদুজ্জামান, মাষ্টার আবু রায়হান ফেরদৌস, সাবিনা ইয়াসমিন, মাকসুদুর রহমান, রহিমা খাতুন, ও মাহফুজ প্রমুখ।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ, রাসুলের জীবনাদর্শ বাস্তবায়নে শান্তির পথে এগিয়ে, এবং বিশ্বের সকল মুসলিম নর-নারীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয় মোনাজাত পরিচালনা করেন অবসরপ্রাপ্ত শিক্ষক মাওঃ আব্দুল হক সানা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির