“তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম ২০২৫-২৬ শিক্ষাবর্ষের “১১ শত” শিক্ষার্থীদের নিয়ে নবীন বরণ অনুষ্ঠিত”
আব্দুল্লাহ আল ফয়সাল বিশেষ প্রতিনিধি।
গাজীপুর টঙ্গীতে অবস্থিত তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার আলিম ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের নিয়ে নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করেছে তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্রসংসদ (টাকসু)। আজ ২৯ সেপ্টেম্বর সোমবার তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার শহীদ আব্দুল মালেক অডিটোরিয়ামে অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানটি তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্রসংসদ টাকসু’র ভিপি মুহাম্মদ ইকবাল কবির এর সভাপতিত্বে জিএস মুহাম্মদ সাইদুল ইসলাম এর সঞ্চালনায় সকাল ৯ টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জনাব জাহিদুল ইসলাম। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ ডঃ হিফজুর রহমান ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুনতাসির বিল্লাহ শাহীদি। এছাড়াও উপস্থিত ছিলেন তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার শিক্ষক মন্ডলী এবং কেন্দ্রীয় ছাত্রসংসদের বিভিন্ন নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব জাহিদুল ইসলাম বলেন – আমি আমার সামনে ভবিষ্যতের আবু বকর, ওমর ইবনুল খাত্তাব এর উত্তসরিদের দেখতে পাচ্ছি। এই তা’মীরুল মিল্লাত থেকে একদিন বের হবে ইবনে সিনা,ওমর ইবনুল খাত্তাব, এখান থেকে বের হবে জাতীকে নেতৃত্ব দেওয়ার মতো একদল তরুণ।
প্রধান অতিথি জনাব জাহিদুল ইসলাম এর ব্যক্তব্য শেষে অনুষ্ঠানের প্রথম পর্ব সমাপ্ত ঘোষণা করা হয়।
অনুষ্ঠান দ্বিতীয় পর্বে আকর্ষনী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় ইসলামী সংগীত শিল্পী অ্যাডভোকেট রোকনুজ্জামান এবং তুরাগ শিল্পীগোষ্ঠী। তাদের আকর্ষণীয় ইসলামী সংগীত এবং মঞ্চ নাট্য পরিবেশোনার মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।
Leave a Reply