1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“জাককানইবি ও চীনের ফার্স্ট ইন্সটিটিউট অব ওশানোগ্রাফীর মধ্যে সমঝোতা স্মারক চুক্তি”

  • আপডেট : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০২ জন দেখেছেন

“জাককানইবি ও চীনের ফার্স্ট ইন্সটিটিউট অব ওশানোগ্রাফীর মধ্যে সমঝোতা স্মারক চুক্তি”

রুবেল ইসলাম, নজরুল বিশ্ববিদ্যালয়ঃ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) এবং চীনের ফার্স্ট ইন্সটিটিউট অব ওশানোগ্রাফী (এফআইও), মিনিস্ট্রি অব ন্যাচারাল রিসোর্সেস, চায়না-এর মধ্যে এক সমঝোতা স্মারক (MoU) চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) চীনের চিংডাও শহরে এফআইও এর প্রশাসনিক ভবনে আয়োজিত অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষর হয়। অনুষ্ঠানে জাককানইবির উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।

জাককানইবির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মো. মিজানুর রহমান এবং এফআইও-এর পক্ষে স্বাক্ষর করেন পরিচালক প্রফেসর ড. লি লি। প্রতিস্বাক্ষর করেন জাককানইবির উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম ও এফআইও এর মহাপরিচালক প্রফেসর ড. টিগাং লি।

অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের পরিচিতি তুলে ধরেন প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, প্রফেসর ড. মো. মিজানুর রহমান এবং প্রফেসর ড. লি লি। এছাড়া বাংলাদেশের উপকূলীয় অঞ্চল ও বঙ্গোপসাগরের সম্পদভিত্তিক যৌথ গবেষণা সম্ভাবনা নিয়ে তথ্য উপস্থাপন করেন জাককানইবির পরিবেশ বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রফেসর ড. আশরাফ আলী সিদ্দিকী এবং এফআইও-এর মেরিন জিওলজি ল্যাবের গবেষক ড. শিন শান।

এ সময় উপস্থিত ছিলেন এফআইও-এর প্রফেসর ড. ইয়ানগুয়াং লিউ, প্রফেসর ড. শেফা শি, প্রফেসর ড. শিলিই জাং, ড. লিন জোও, ড. শিজু ওয়াং, ড. শিন শা সহ বিভিন্ন গবেষক।

চুক্তি স্বাক্ষর শেষে জাককানইবির উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম ও এফআইও মহাপরিচালক প্রফেসর ড. টিগাং লি নিজ নিজ প্রতিষ্ঠানের কপি গ্রহণ করেন। পাশাপাশি অতিথিদের মধ্যে শুভেচ্ছা স্মারক বিনিময়ও হয়।

অনুষ্ঠান শেষে প্রতিনিধি দলকে এফআইও ক্যাম্পাস, ‘চায়না ওশান স্যাম্পল রিপোজিটরি’ ঘুরিয়ে দেখানো হয় এবং বিভিন্ন গবেষণার ফলাফল উপস্থাপন করা হয়।

এই চুক্তির মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে একাডেমিক ও বৈজ্ঞানিক জ্ঞান বিনিময়, যৌথ গবেষণা, গবেষণা অনুদান ও ফেলোশিপ, ভিজিটিং স্কলার প্রোগ্রামসহ নানা ধরনের একাডেমিক ও গবেষণা সহযোগিতার পথ উন্মোচিত হলো।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির