1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সারাদেশে দ্বিতীয়! জাতীয় যুব পুরস্কার-২০২৬ অর্জন করলেন লালপুরের রায়হান” নেত্রকোনায় পাঁচ প্রতিষ্ঠানে শূন্য পাস ৩০ পরীক্ষার্থীর কেউই উত্তীর্ণ নয়, জেলার সামগ্রিক পাসের হারও ৫০ শতাংশের নিচে।  ঘোড়াঘাটে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালি চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় “দক্ষ যুবসমাজ গড়ার প্রত্যয়ে খাগড়াছড়িতে জাবারাংয়ের উদ্যোগে জাতীয় যুব দিবস পালন খাগড়াছড়িতে উদ্যোক্তাদের আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত” খাগড়াছড়িতে জাতীয় যুব দিবস উদযাপন” খাগড়াছড়ির আইন-শৃঙ্খলা ও উন্নয়ন কমিটিতে এমপির প্রতিনিধি অংগ্য মারমা” “মনোহরদীতে খতমে নবুওয়াত মহাসম্মেলনে ইমাম-উলামা-ত্বলাবা পরিষদের ফ্রি শরবত বিতরণ” এইচএসসি ফলাফল: ব্যর্থ কারা—শিক্ষার্থী, নাকি আমাদের শিক্ষা ব্যবস্থা? নতুন নেতৃত্বে বৌদ্ধ যুব সংঘ, ১৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

“বন্ধ ক্যাম্পাসে অভুক্ত প্রাণীদের পাশে নজরুল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল”

  • আপডেট : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ৬৯ জন দেখেছেন

“বন্ধ ক্যাম্পাসে অভুক্ত প্রাণীদের পাশে নজরুল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল”

রুবেল ইসলাম, নজরুল বিশ্ববিদ্যালয়ঃ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহে প্রায় দুই সপ্তাহের মতো লম্বা ছুটি চলমান রয়েছে। এ সময় বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিন ও আবাসিক হলগুলো বন্ধ থাকায় ক্যাম্পাসে থাকা কুকুর ও বিড়ালের মতো প্রাণীগুলো খাবারের সংকটে পড়ে যায়।

এই পরিস্থিতি বিবেচনায় নিয়ে নজরুল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে এসব অভুক্ত প্রাণীর পাশে দাঁড়ানোর। সংগঠনের সদস্যরা প্রতিদিন ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ঘুরে বেড়ানো কুকুর ও বিড়ালদের খুঁজে খুঁজে খাবার দিচ্ছেন।

শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য মামুন সরকার জানান, “ছুটিতে ক্যান্টিন বন্ধ থাকায় প্রাণীগুলো পর্যাপ্ত খাবার পায় না। তাই মানবিক দায়িত্ববোধ থেকে আমরা চেষ্টা করছি যতটুকু সম্ভব ওদের পাশে থাকতে।”

তিনি আরও বলেন, “ধারাবাহিকতা বজায় রেখে আমাদের এ কার্যক্রম ইনশাআল্লাহ চলমান থাকবে।”

শিক্ষার্থীরা মনে করছেন, ছাত্রদলের এ ধরনের উদ্যোগ ক্যাম্পাসে মানবিকতা ও প্রাণীর প্রতি সহানুভূতির একটি ইতিবাচক দৃষ্টান্ত।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির