1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সারাদেশে দ্বিতীয়! জাতীয় যুব পুরস্কার-২০২৬ অর্জন করলেন লালপুরের রায়হান” নেত্রকোনায় পাঁচ প্রতিষ্ঠানে শূন্য পাস ৩০ পরীক্ষার্থীর কেউই উত্তীর্ণ নয়, জেলার সামগ্রিক পাসের হারও ৫০ শতাংশের নিচে।  ঘোড়াঘাটে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালি চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় “দক্ষ যুবসমাজ গড়ার প্রত্যয়ে খাগড়াছড়িতে জাবারাংয়ের উদ্যোগে জাতীয় যুব দিবস পালন খাগড়াছড়িতে উদ্যোক্তাদের আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত” খাগড়াছড়িতে জাতীয় যুব দিবস উদযাপন” খাগড়াছড়ির আইন-শৃঙ্খলা ও উন্নয়ন কমিটিতে এমপির প্রতিনিধি অংগ্য মারমা” “মনোহরদীতে খতমে নবুওয়াত মহাসম্মেলনে ইমাম-উলামা-ত্বলাবা পরিষদের ফ্রি শরবত বিতরণ” এইচএসসি ফলাফল: ব্যর্থ কারা—শিক্ষার্থী, নাকি আমাদের শিক্ষা ব্যবস্থা? নতুন নেতৃত্বে বৌদ্ধ যুব সংঘ, ১৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

“নামাজের নামে খেলার মাঠে পবিপ্রবির বাস”

  • আপডেট : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ৬৫ জন দেখেছেন

“নামাজের নামে খেলার মাঠে পবিপ্রবির বাস”

মোফাসেরুল হক তন্ময় (বিশেষ প্রতিনিধি)

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) এর পরিবহন শাখার অব্যবস্থাপনা নিয়ে শিক্ষার্থীদের মাঝে চরম ক্ষোভ দেখা দিয়েছে। জানা যায়, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা বাস সংকটে পড়লেও বহিরাগতরা অবাধে বাস ব্যবহার করছে।

সম্প্রতি মাজারে নামাজের যাওয়ার নামে রিকুইজিশন দিয়ে বিশ্ববিদ্যালয়ের একটি বাস বহিরাগত যাত্রী নিয়ে স্থানীয় একটি খেলাধুলার আয়োজনে নিয়ে যাওয়া হয়।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুর আনুমানিক ১১টা ৪০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের বাসটি বহিরাগত যাত্রী নিয়ে মির্জাগঞ্জে যায়। এ সময় বাসে থাকা কিছু যাত্রী ফেসবুক লাইভে ঘটনাটি প্রচার করে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের নজরে আসে।

ঘটনা জানাজানি হওয়ার পর শিক্ষার্থীরা তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন। শিক্ষার্থীদের দাবি, বিশ্ববিদ্যালয়ের পরিবহন শুধুমাত্র শিক্ষার্থীদের জন্য নির্ধারিত থাকলেও বহিরাগতদের প্রবেশাধিকার দেওয়া শিক্ষার্থীদের অধিকার ক্ষুণ্ণ করছে। তাদের অভিযোগ, শিক্ষার্থীরা প্রতিনিয়ত ভোগান্তির শিকার হলেও প্রশাসনের নীরব ভূমিকা প্রশ্নবিদ্ধ।

শিক্ষার্থীরা জানান, ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রোগ্রামের সময় শিক্ষার্থীদের পর্যাপ্ত বাস সুবিধা দেওয়া হয় না। অথচ বহিরাগত যাত্রীরা বিনা বাধায় বিশ্ববিদ্যালয়ের বাস ব্যবহার করতে পারছেন।

এ বিষয়ে বাসটি রিকুইজিশন নেওয়া সেকশন অফিসার কে. এম. শাহাদাৎ হোসেনকে জিজ্ঞেস করা হলে তিনি জানান, “বাসটি আমার ব্যক্তিগত কাজের জন্য রিকুইজিশন নেওয়া হয়। আমরা নামাজের জন্য কয়েকজন মির্জাগঞ্জে যাই। এ সময় মির্জাগঞ্জে খেলার উদ্দেশ্যে আগে থেকেই অবস্থান করা কয়েকজন ক্যাম্পাসে ফেরার সময় বাসে উঠে পড়ে।”

কিন্তু ভিডিওতে বাসটি যাওয়ার সময়ই খেলার উদ্দেশ্যে যাওয়া হচ্ছে—এমন প্রমাণ পাওয়া যায়। এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “খেলার উদ্দেশ্যে যাওয়া কয়েকজন আগে থেকেই বাসে হয়তো থাকতে পারে, আমার খেয়াল নেই। তারাই হয়তো ভিডিওটি করেছে।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ কামাল হোসেন জানান, “বাসটি বিশ্ববিদ্যালয়ে কর্মরত একজন অফিসার রিকুইজিশন দেন। মূলত মির্জাগঞ্জ দরবার শরীফে নামাজের কথা বলে বাসটি রিকুইজিশন দেওয়া হয়। তবে সেটি খেলার আয়োজনে নিয়ে যাওয়া উচিত হয়নি। এ বিষয়ে আমি বন্ধের পরে খোঁজ নেব এবং কঠোর হবো।”

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির