1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে হোমনায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত”

  • আপডেট : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ৫৩ জন দেখেছেন

“বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে হোমনায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত”

মোঃ আসাদ উল্লাহ হোমনা উপজেলা প্রতিনিধি

‘শিক্ষকতা পেশা—মিলিত প্রচেষ্টার দীপ্তি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার হোমনা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস ২০২৫।

দিবসটি উপলক্ষে আজ রবিবার (৫ অক্টোবর) সকাল ১১টায় হোমনা উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবারের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হোমনা কফিল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ক্ষেমালিকা চাকমা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হোমনা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিলন কৃষ্ণ হালদার।

এসময় আরও উপস্থিত ছিলেন—প্রধান শিক্ষক মোহাম্মদ লুৎফর রহমান, মোঃ নজরুল ইসলাম, আমেনা বেগম, সহকারী অধ্যাপক মাওলানা মনিরুল ইসলাম, সরকারি প্রধান শিক্ষক মোঃ নুরুজ্জামান, মোঃ শরিফুল ইসলাম, সিনিয়র শিক্ষক ইউসুফ আলী, সিনিয়র শিক্ষক ও সাংবাদিক মোঃ আবুল কালাম আজাদ (সভাপতি, হোমনা মডেল প্রেসক্লাব), সহকারী শিক্ষক মোহাম্মদ আলাউদ্দিনসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও প্রতিনিধি বৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, “শিক্ষকরাই জাতি গঠনের প্রকৃত কারিগর। শিক্ষার মানোন্নয়ন ও প্রজন্মকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা অনন্য।” তারা আরও বলেন, “সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই শিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক ও যুগোপযোগী করা সম্ভব।”

অনুষ্ঠান শেষে গুণী শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের নাম প্রকাশ করা হয়।

উপজেলা সদরের পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয়ে হোমনা উপজেলা পর্যায়ে দিবসটি উদযাপন করা হয়। প্রতিষ্ঠানগুলো হলো—
১. হোমনা সরকারি উচ্চ বিদ্যালয়
২. হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়
৩. হোমনা কফিল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়
৪. খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়
৫. হোমনা ইসলামিয়া দাখিল মাদ্রাসা

এছাড়া সদরের বাইরে অবস্থিত অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানসমূহ তাদের নিজ নিজ উদ্যোগে দিবসটি পালন করবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির