1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“বামুনিয়া ফাজিল মাদ্রাসায় পাল্টাপাল্টি বিক্ষোভ: প্রিন্সিপালকে ঘিরে উত্তেজনা”

  • আপডেট : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৫০ জন দেখেছেন

“বামুনিয়া ফাজিল মাদ্রাসায় পাল্টাপাল্টি বিক্ষোভ: প্রিন্সিপালকে ঘিরে উত্তেজনা”

তালহা,উপজেলাপ্রতিনিধি,শাহজাহানপুর,বগুরা।

নিজস্ব প্রতিবেদক:
বগুড়ার শাজাহানপুর উপজেলার বামুনিয়া সমবায় ফাজিল মাদ্রাসায় প্রিন্সিপাল পদকে ঘিরে টানটান উত্তেজনা বিরাজ করছে। শনিবার (৫ অক্টোবর) মাদ্রাসার প্রিন্সিপাল বেলাল হোসেনের বিরুদ্ধে স্থানীয় একদল প্রভাবশালী ব্যক্তি ও এলাকাবাসী বিক্ষোভ সমাবেশ করে। এরই প্রতিবাদে পরদিন রবিবার (৬ অক্টোবর) শিক্ষার্থীরা পাল্টা বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ আয়োজন করে।

শনিবারের সমাবেশে বক্তারা অভিযোগ করেন, প্রিন্সিপাল বেলাল হোসেন মাদ্রাসা পরিচালনায় একক আধিপত্য বিস্তার করছেন এবং কমিটি গঠন প্রক্রিয়ায় পক্ষপাতিত্ব করছেন। তারা দ্রুত তার অপসারণ দাবি করেন।

তবে রোববার সকালে শিক্ষার্থীরা একই স্থানে পাল্টা প্রতিবাদে নামে। তারা অভিযোগ অস্বীকার করে বলেন, প্রিন্সিপাল বেলাল হোসেন একজন সৎ, ন্যায়পরায়ণ ও আদর্শবান শিক্ষক, যিনি যোগদানের পর থেকেই মাদ্রাসায় শৃঙ্খলা ও শিক্ষার মান উন্নয়নে কাজ করছেন। শিক্ষার্থীরা দাবি করেন, কিছু স্বার্থান্বেষী মহল কমিটি গঠন প্রক্রিয়ায় প্রিন্সিপালের নিরপেক্ষ অবস্থান পছন্দ না করায় তাকে ষড়যন্ত্রমূলকভাবে পদচ্যুত করার চেষ্টা করছে।

দুই পক্ষের এই পাল্টাপাল্টি অবস্থানে মাদ্রাসা এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। স্থানীয়রা বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
তবে এ বিষয়ে এখনো প্রশাসনের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির