1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ খাগড়াছড়িতে আন্তর্জাতিক ব্যবসার নতুন দিগন্ত, চীনের বাজারে যুক্ত হওয়ার সুযোগ স্থানীয় উদ্যোক্তাদের” “মনোহরদীতে ইশা ব্লাড ফাউন্ডেশনের নব-কমিটির পরিচিতি সভা ও সর্বোচ্চ রক্তদাতা সংবর্ধনা” ধাওয়া করে ১২৫ কেজি চোরাই তার ও সিএনজিসহ গ্রেপ্তার ১: চান্দগাঁওয়ে এসআই শাহ নওয়াজের অদম্য অভিযান সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার”

“অসহায় প্রবাসীরা দালাল সিরাজের খপ্পরে পড়ে দিশেহারা”

  • আপডেট : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ৪২৪ জন দেখেছেন

“অসহায় প্রবাসীরা দালাল সিরাজের খপ্পরে পড়ে দিশেহারা”

বাবুল মিয়া,বিশেষ প্রতিনিধি, গাজীপুর।

একটু সুখের আশায় সহায় সম্বল বিক্রি করে লাখ লাখ টাকা খরচ করে সৌদি আরবে এসেও দালালের খপ্পরে পড়েছে প্রবাসী বাংলাদেশীরা। এতে দুই থেকে চার মাসের ও বেশি সময় বেকার থাকছেন অনেকে। এ বিষয়ে বাংলাদেশ সরকারের সহযোগিতা চেয়েছেন অনেক ভুক্তভোগী শ্রমিকরা।
এমনই এক চাঞ্চলকর তথ্য পাওয়া যায় সিরাজ নামে এক দালালের বিরুদ্ধে। জানাযায়, সিরাজ ভাট্টি, পিতা মকবুল ভাট্টি, জন্মস্থান গ্রাম: বাগদা, ইউনিয়ন বাগদা, থানা আগৈলঝাড়া, জেলা বরিশাল। বর্তমানে গাজীপুর জেলার অধিবাসী, সে দীর্ঘ ১০ বছর যাবৎ সৌদি আরবে এই ব্যবসার সাথে জড়িত এবং দীর্ঘদিন যাবৎ মানুষের সাথে প্রতারণা করে আসতেছে। এখন সে গাজীপুরে বহুতল ভবন এবং বাড়ি গাড়ির মালিক ও বটে। সে প্রতারণা করে বর্তমানে অনেক টাকার মালিক হয়েছেন যা আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার মত।
লক্ষীপুর জেলার রায়পুর থানার সৌদি প্রবাসী ইসমাইল হোসেন পিতা মৃত আব্দুর রশিদ বেপারী, তিনি বলেন, এই দালাল সিরাজ আমি সহ আরো অনেকের টাকা মেরে খেয়েছে। টাঙ্গাইল জেলার অধিবাসী প্রবাসী জুয়েল বলেন, সে একটা চিটার সে আমাদের বেতনের টাকা মেরে খায়, ব্রাহ্মণবাড়িয়া আদিবাসী প্রবাসী জাবেদ ভূঁইয়া বলেন, অসহায় প্রবাসীর টাকা মেরে এখন সে কোটি কোটি টাকার মালিক। লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার সালাউদ্দিন বলেন যে, সে আমার বেতনের টাকা মেরে দিয়েছে। কুমিল্লার মনির হোসেন বলেন যে, কোম্পানির মেইন সাপ্লায়ার থেকে মাসিক জনপ্রতি প্রায় ৩৫০০ রিয়াল, কিন্তু তাদেরকে দেওয়া হয় মাসিক ১২০০/১৫০০ রিয়াল। এ বিষয়ে জানতে চাইলে কোম্পানির লোক বিষয়টি এড়িয়ে যায়।
এ বিষয়ে সিরাজের সাথে বারবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও ফোন রিসিভ করেনি।
জনশক্তি রপ্তানির সব নিয়ম-নীতি মেনে দালালরা কৌশলে হাজার হাজার ফ্রি ভিসা কে কন্টাক ভিসা বলে চালিয়ে দিলেও সৌদি আরবে এসে কাজ পাচ্ছে না অনেকে। পাশাপাশি বিভিন্ন যোগাযোগ মাধ্যমে চাকরির প্রলোভন দেখিয়ে বেকার ও অসহায় শ্রমিকদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা।
ভুক্তভোগীরা জানান, বিভিন্ন দেশের দালালের সঙ্গে জড়িত বাংলাদেশিরাও। চক্রটির একটি অংশ বাংলাদেশে ভিসা বিক্রি করে, আরেকটি সৌদি আরব থেকে ভিসা সংগ্রহ এবং অন্যটি বেকার অসহায় শ্রমিকদের কাজের প্রলোভন দেখিয়ে সর্বস্বান্ত করে। প্রতারণার শিকার হয়ে সর্বস্ব হারিয়ে অনেক শ্রমিক দেশে ফিরলেও টনক নড়ছে না কর্মকর্তাদের।
আরো একজন ভুক্তভোগী বলেন, সৌদি আরব এসেছি আর্মেনিয়া ইন্টারন্যাশনালের মাধ্যমে। এখানে আসতে চার লাখ টাকার উপরে খরচ হয়েছে। এখানে এসে গত দুই মাস বেকার বসে আছি।
জনশক্তি রপ্তানিতে খরচ ও দালালের দৌরাত্ম কমানো এবং প্রতিশ্রত কোম্পানিতে কাজ ও ন্যায্য বেতন নিশ্চিন্তে সরকারকে যথাযথ উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী প্রবাসীরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির