1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সারাদেশে দ্বিতীয়! জাতীয় যুব পুরস্কার-২০২৬ অর্জন করলেন লালপুরের রায়হান” নেত্রকোনায় পাঁচ প্রতিষ্ঠানে শূন্য পাস ৩০ পরীক্ষার্থীর কেউই উত্তীর্ণ নয়, জেলার সামগ্রিক পাসের হারও ৫০ শতাংশের নিচে।  ঘোড়াঘাটে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালি চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় “দক্ষ যুবসমাজ গড়ার প্রত্যয়ে খাগড়াছড়িতে জাবারাংয়ের উদ্যোগে জাতীয় যুব দিবস পালন খাগড়াছড়িতে উদ্যোক্তাদের আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত” খাগড়াছড়িতে জাতীয় যুব দিবস উদযাপন” খাগড়াছড়ির আইন-শৃঙ্খলা ও উন্নয়ন কমিটিতে এমপির প্রতিনিধি অংগ্য মারমা” “মনোহরদীতে খতমে নবুওয়াত মহাসম্মেলনে ইমাম-উলামা-ত্বলাবা পরিষদের ফ্রি শরবত বিতরণ” এইচএসসি ফলাফল: ব্যর্থ কারা—শিক্ষার্থী, নাকি আমাদের শিক্ষা ব্যবস্থা? নতুন নেতৃত্বে বৌদ্ধ যুব সংঘ, ১৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

“বামুনিয়া ফাজিল মাদ্রাসায় সংঘর্ষের আশঙ্কা, আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীকে জোর করে পিটিয়ে জখম”

  • আপডেট : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ৫৭ জন দেখেছেন

“বামুনিয়া ফাজিল মাদ্রাসায় সংঘর্ষের আশঙ্কা, আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীকে জোর করে পিটিয়ে জখম”

তালহা,উপজেলাপ্রতিনিধি,শাহজাহানপুর,বগুরা।

নিজস্ব প্রতিবেদক:
বগুড়ার শাজাহানপুর উপজেলার বামুনিয়া সমবায় ফাজিল মাদ্রাসায় প্রিন্সিপাল পদকে ঘিরে চলমান উত্তেজনা আরও তীব্র হয়েছে। প্রিন্সিপাল বেলাল হোসেনের পক্ষে ও বিপক্ষে পাল্টাপাল্টি আন্দোলনের পর এবার তার সমর্থনে অংশ নেওয়া এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার (৬ অক্টোবর) প্রিন্সিপালের সমর্থনে আয়োজিত শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেশে অংশ নেয় মাদ্রাসার ছাত্র মো. সোহান বাবু (১৯)। আজ মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে দেলোয়ার হোসেন নামের এক ব্যক্তি বহিরাগত বাপ্পি নামের আরেকজনকে সঙ্গে নিয়ে জোর করে সোহানকে নির্জন ঘরে নিয়ে গিয়ে পিটিয়ে জখম করে। হামলায় সোহানের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে সহপাঠীরা।

পরিবারের অভিযোগ, হামলাকারীরা শুধু সোহানকে পেটানোতেই থেমে থাকেনি, বরং তার বাবাকে ফোন দিয়ে তাকেও পেটানোর হুমকি দিয়েছে।

বর্তমানে আহত সোহান থানায় গিয়ে লিখিত অভিযোগ দাখিলের প্রস্তুতি নিচ্ছেন।
এ ঘটনায় মাদ্রাসা ও আশপাশের এলাকায় পুনরায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির