“প্রত্যাশার আত্মহত্যার তদন্ত রিপোর্ট প্রকাশে প্রশাসনের টালবাহানা”
জবি প্রতিনিধি,
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষার্থী প্রত্যাশা মজুমদারের (২২) আত্মহত্যার ঘটনায় ছয় মাস পার হলেও তদন্ত প্রতিবেদন প্রকাশ করেনি সূত্রাপুর থানা পুলিশ। তদন্তে ধীরগতির জন্য ভুক্তভোগীর পরিবার ও সহপাঠীরা হতাশা প্রকাশ করেছেন।
তদন্তের অগ্রগতির বিষয় সম্পর্কে জানতে চাইলে সূত্রাপুর থানার তদন্ত কর্মকর্তা আইও) আলমগীর হোসেন বলেন, “হাসপাতাল থেকে সুরতহাল প্রতিবেদন পেতে দেরি হচ্ছে। পাশাপাশি সিআইডির ফরেনসিক বিভাগ থেকেও মোবাইল ফোন বিশ্লেষণ প্রতিবেদন এখনো আসেনি। রিপোর্ট পেলে দ্রুত তদন্ত শেষ করা হবে।”
প্রত্যাশার বাবা প্রণব মজুমদার অভিযোগ তুলেন যে , “আমি আশঙ্কা করছি বিবাদীপক্ষ প্রভাব খাটিয়ে সুরতহাল ও তদন্ত প্রতিবেদনে কালক্ষেপণ করছে।”
জগন্নাথবিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক বলেন, “এত দীর্ঘ সময় লাগার কথা নয়। আমি দায়িত্বগতভাবে পুলিশকে ফোন দিয়েছি। তারা জানিয়েছে, কিছুটা সময় লাগছে, তবে দ্রুত শেষ করার চেষ্টা করছে।”
সংগীত বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. ঝুমুর আহমেদ বলেন,“কয়েকদিন আগে আমি তদন্তের অগ্রগতি জানতে চেয়েছিলাম। তবে পুলিশ পক্ষ থেকে তেমন কোনো স্পষ্ট তথ্য আমাকে জানানো হয়নি।”
উল্লেখ্য, গত ২৯ এপ্রিল সন্ধ্যা ৬টার দিকে পুরান ঢাকার লক্ষীবাজারে একটি মেসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন প্রত্যাশা মজুমদার। সূত্রাপুর থানায় দায়েরকৃত মামলার এজাহার অনুযায়ী, মো. ইয়াসিন মজুমদার (২৩) নিয়মিত তাকে উত্ত্যক্ত করে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। পরবর্তীতে কৌশলে সম্পর্ক গড়ে তুললেও পরবর্তীতে ইয়াসিন মিথ্যা অভিযোগ তুলে তাকে নানাভাবে অপমান ও মানসিকভাবে চাপে ফেলে। এর ধারাবাহিকতায় ওইদিন বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠান শেষে মেসে ফেরার পর আবারও মানসিক চাপে পড়ে প্রত্যাশা আত্মহত্যা করেন।”
Leave a Reply