“মনোহরদীতে চন্দনবাড়ি এসএ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের-২৪ এর ফলাফল প্রকাশ”
নাজমুল হাসান,বিশেষ প্রতিনিধি,মনোহরদী।
নরসিংদী জেলার মনোহরদী উপজেলা অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান চন্দনবাড়ি সেকান্দর আলী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা ২০২৪ এর ফলাফল উৎসব মুখর পরিবেশে প্রকাশিত হয়েছে।
এ উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব ফারুক আহমদ,প্রধান শিক্ষক,জনাব মোঃ রমিজ উদ্দিন আকন্দ,সহকারি প্রধান শিক্ষক জনাবা নাছরিন সুলতানা,এছাড়াও শিক্ষক-শিক্ষার্থী অভিভাবকমন্ডলীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।
ফলাফল প্রকাশ অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন,জনাব মোহাম্মদ আশরাফুল কবির।বার্ষিক পরীক্ষার ফলাফল পেয়ে উচ্চশিত ছিল শিক্ষার্থীবৃন্দ।কাঙ্ক্ষিত ফলাফল নিয়ে ঘরে ফিরেছেন অভিভাবকমন্ডলী।
২০২৫ সালে শিক্ষার মান ও ফলাফলের ধারাবাহিকতা রক্ষায় সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখবেন প্রতিষ্ঠানটি। এমনই প্রত্যাশা রেখে অনুষ্ঠানটি সমাপ্তি হয়।
Leave a Reply