1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“জাতি গড়ার কারিগর নির্যাতনের প্রতিবাদে মাধবপুরে বিদ্যালয়জুড়ে কর্মবিরতির ডাক”

  • আপডেট : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ১৮৫ জন দেখেছেন

“জাতি গড়ার কারিগর নির্যাতনের প্রতিবাদে মাধবপুরে বিদ্যালয়জুড়ে কর্মবিরতির ডাক”

জি,এম বাবু প্রতিনিধি, মাধবপুর হবিগঞ্জ!

রাজধানীতে শিক্ষকদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশের হামলা ও শিক্ষক নেতাদের গ্রেফতারের প্রতিবাদে সারাদেশের মতো হবিগঞ্জের মাধবপুরেও চলছে কর্মবিরতি।

সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে উপজেলার বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ রেখে কর্মবিরতি পালন করছেন। এতে অনেক বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম পুরোপুরি স্থবির হয়ে পড়েছে।

মাধবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী সমিতির সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, “কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে একমত প্রকাশ করে মাধবপুরেও আমরা কর্মবিরতি পালন করছি। আমরা ঢাকার কর্মসূচিতে অংশ নেবো। আমাদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে।”

সমিতির সাধারণ সম্পাদক ফখরুজ্জামান বলেন, “মাননীয় শিক্ষা উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী ২০% বাড়িভাড়া, ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের ৭৫% উৎসব ভাতার প্রজ্ঞাপন জারির দাবিতে শিক্ষক-কর্মচারীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন। এই দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে চলমান শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদেই আমরা কর্মবিরতি পালন করছি।”

শিক্ষক নেতারা বলেন, ন্যায্য দাবি আদায়ের পরিবর্তে সরকার দমননীতি অবলম্বন করছে, যা শিক্ষকদের মর্যাদার পরিপন্থী। শিক্ষকের টেনে হিঁচড়ে যেভাবে নির্যাতন করেছে এটি জাতির জন্য অত্যন্ত লজ্জার!
এই হামলাকারীরাও কারো না কারো ছাত্র তবে মানুষ হতে পারেনি!
অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এবং গ্রেফতারকৃত শিক্ষকদের নিঃশর্ত মুক্তি দাবি করছি!

“ স্থানীয় শিক্ষক সমাজ জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ কর্মবিরতি অব্যাহত থাকবে।“

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির