1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ফিকহ বিভাগে সাফল্যের জোয়ার”

  • আপডেট : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ১৩৯ জন দেখেছেন

“সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ফিকহ বিভাগে সাফল্যের জোয়ার”

মোঃ সিয়াম ঢাকা আলিয়া প্রতিনিধি

ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত এক বছর মেয়াদী কামিল (মাস্টার্স) পরীক্ষা–২০২৩ এর ফলাফল প্রকাশিত হয়েছে। এবারের পরীক্ষায় সিজিপিএ-এর ভিত্তিতে সারাদেশে প্রথম স্থান অর্জনের গৌরব অর্জন করেছে সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকা।

এ সাফল্যের ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটির আল ফিকহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগও রেখেছে অনন্য কৃতিত্বের ছাপ। বিভাগটির তিন মেধাবী শিক্ষার্থী — আব্দুল্লাহ তাহির, সৈয়দ ওবায়দুল্লাহ এবং মোঃ নাসির উদ্দিন সর্বোচ্চ সিজিপিএ ৪.০০ পেয়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন।

এই অসামান্য সাফল্য বিভাগটির একাডেমিক উৎকর্ষ, নিয়মিত পাঠদান, শিক্ষকদের নিষ্ঠা ও শিক্ষার্থীদের অধ্যবসায়ের উজ্জ্বল দৃষ্টান্ত। আল ফিকহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের ইসলামি মূল্যবোধ, নৈতিকতা, গবেষণামূলক চিন্তা ও প্রয়োগভিত্তিক জ্ঞানচর্চায় উৎসাহিত করে আসছে।

 

সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ওবায়দুল হক শিক্ষার্থীদের এ অর্জনে আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন,
আমাদের শিক্ষার্থীদের এই কৃতিত্ব শুধু আলিয়ার নয়, বরং পুরো ইসলামী শিক্ষাব্যবস্থার জন্য গর্বের। আল ফিকহ বিভাগ আমাদের প্রতিষ্ঠানের বৌদ্ধিক ও নৈতিক শিক্ষার অন্যতম ভিত্তি।

ইসলামী জ্ঞানের ধারক ও বাহক হিসেবে সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ঢাকা আবারও প্রমাণ করল
নিষ্ঠা, নৈতিকতা ও জ্ঞানের সমন্বয়েই সত্যিকারের শ্রেষ্ঠত্ব অর্জিত হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির