1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“বান্দরবানে সেরা কোয়ান্টাম কসমো কলেজ, শতভাগ পাশ”

  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১১০ জন দেখেছেন

“বান্দরবানে সেরা কোয়ান্টাম কসমো কলেজ, শতভাগ পাশ”

মোঃশফিকুল ইসলাম তুহিন বান্দরবান জেলা প্রতিনিধি

ধারাবাহিক গৌরব অর্জনের আরেক নতুন মাইলফলক গড়েছে কোয়ান্টাম কসমো কলেজ। টানা সপ্তমবারের মতো এইচএসসি-তে জেলা পর্যায়ে প্রথম হয়েছে কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ।

বান্দরবান জেলায় এইচএসসি পরীক্ষায় এবছর অংশ নেয় ১৪টি কলেজ। এর মধ্যে একমাত্র শতভাগ পাশ করে কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ। চট্টগ্রাম শিক্ষাবোর্ডের আওতাধীন ২৮১টি কলেজের মধ্যে শতভাগ পাশ করে ৭টি কলেজ। শতভাগ উত্তীর্ণ কলেজের মধ্যে শিক্ষার্থী সংখ্যার ভিত্তিতে কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের অবস্থান চতুর্থ।

এই কলেজে এবার এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৬২জন শিক্ষার্থী। মোট পরীক্ষার্থীর ৫০ ভাগই (৩১ জন) এ প্লাস পেয়েছে। আর বাকি ৫০ ভাগ (৩১জন) পেয়েছে এ গ্রেড। বিজ্ঞান বিভাগের ১২জন এ প্লাস (জিপিএ-৫.০০) এবং এ গ্রেড পেয়েছে ১জন। ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ১১জন শিক্ষার্থী এ প্লাস ও ১১জন এ গ্রেড এবং মানবিক বিভাগ থেকে ৮জন শিক্ষার্থী এ প্লাস ও ১৯জন এ গ্রেড পেয়েছে।

এই সাফল্যের প্রসঙ্গে কোয়ান্টাম শিক্ষাসেবা কার্যক্রমের ইনচার্জ ছালেহ আহমেদ বলেন, এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ধ্যান, শুদ্ধাচার ও জীবনযাপনের বিজ্ঞান অনুশীলনের মধ্য দিয়ে ধাপে ধাপে অগ্রসর হচ্ছে মানবিক ও সমমর্মী দক্ষ বিশ্ব নাগরিক হওয়ার পথে এটাই তাদের জীবনের অন্যতম লক্ষ্য।

পার্বত্য চট্টগ্রামের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ, এখান থেকে এপর্যন্ত আড়াই শতাধিক শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং ও বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির