1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে জবিতে মশাল মিছিল”

  • আপডেট : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১২৩ জন দেখেছেন

“তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে জবিতে মশাল মিছিল”

জবি প্রতিনিধি,

তিস্তা মহাপরিকল্পনার কাজ  শুরু করার দাবিতে মশাল মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।

আজ ১৭ অক্টোবর (শুক্রবার)  সন্ধ্যা আটটায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভাস্কর্য চত্বর থেকে  এই মশাল মিছিল শুরু করে  পরবর্তীতে ক্যাম্পাস প্রদক্ষিণ করে বাহাদুর শাহ পার্ক, শাঁখারি বাজার, রায়সাহেব বাজার ঘুরে এসে ক্যাম্পাস সংলগ্ন ‘বিশ্বজিৎ চত্বরে’ সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে  তাদের কার্যক্রম শেষ হয়।

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা, ‘জাগো বাহে, কোনঠে সবাই’, ‘পানি আমার অধিকার, রুখে দেওয়ার সাধ্য কার’, ‘তিস্তা আমার অধিকার, ছিনিয়ে নেওয়ার সাধ্য কার’, ‘তিস্তা নিয়ে টালবাহানা চলবে না, চলবে না’, ‘ করো তিস্তা চুক্তি, আমাদের দাও মুক্তি ‘, ‘তিস্তা শুকিয়ে গেলে, কৃষক কাঁদে ঘরে ঘরে’ ‘ভারত যদি বন্ধু হও, ন্যায্য পানির হিস্যা দাও’-সহ বিভিন্ন স্লোগান দেন।

জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ‘তিস্তা মহাপরিকল্পনা তিস্তার পাড়ের মানুষের প্রাণের দাবি। ফ্যাসিস্ট আমলে হাসিনা সরকার তিস্তা নিয়ে কোনো কাজ করে নাই। এখন উত্তরবঙ্গের মানুষের কষ্ট  লাঘব করার সময় এসেছে। নির্বাচনী তফশিল ঘোষণার আগেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করার আহ্বান জানাই।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির