1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ খাগড়াছড়িতে আন্তর্জাতিক ব্যবসার নতুন দিগন্ত, চীনের বাজারে যুক্ত হওয়ার সুযোগ স্থানীয় উদ্যোক্তাদের” “মনোহরদীতে ইশা ব্লাড ফাউন্ডেশনের নব-কমিটির পরিচিতি সভা ও সর্বোচ্চ রক্তদাতা সংবর্ধনা” ধাওয়া করে ১২৫ কেজি চোরাই তার ও সিএনজিসহ গ্রেপ্তার ১: চান্দগাঁওয়ে এসআই শাহ নওয়াজের অদম্য অভিযান সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার”

“মনোহরগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগীতা অনুষ্ঠিত”

  • আপডেট : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৩ জন দেখেছেন

“মনোহরগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগীতা অনুষ্ঠিত”

উপজেলা প্রতিনিধি, মনোহরগঞ্জ,কুমিল্লা।

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগীতা- ২০২৫ উপলক্ষে ইউনিয়ন পর্যায়ে ক্রিড়া, সাংস্কৃতিক ও কুইজ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

আজনবৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) সকালে মনোহরগঞ্জের নাথেরপেটুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়নের সকল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা গ্রুপ ভিত্তিক বিভিন্ন খেলায় অংশগ্রহণ করে।

খেলা শেষে একই দিনে বিকালের দিকে পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। কোরআন তেলাওয়াত এবং গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

বিশিষ্ট ব্যাবসায়ী, সমাজ সেবক ও ক্রিড়ানুরাগী মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং নাথেরপেটুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী মো. আবুল কাশেম চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাথেরপেটুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. হারুনুর রশিদ, বিশিষ্ট শিক্ষানুরাগী, সাংবাদিক ও সমাজসেবক মো. আবদুল গোফরান, বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজসেবক মো. নাজির আহম্মদ, নাথেরপেটুয়া ডিগ্রী কলেজের বিদ্যুৎসাহী সদস্য মো. সাইফ উদ্দিন লিটন, বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজসেবক মো. গিয়াস উদ্দিন, লক্ষণপুর ফাজিল মাদ্রাসার অধ্যাপক মো. সাইদুর রহমান, নাথেরপেটুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অবিভাবক সদস্য মাস্টার মো. মোবারক হোসেন, বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজসেবক মো. মোশারফ হোসেন, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মো. নুরুল কবির নুরুন্নবী, বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজসেবক মো. কামাল হোসেন, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক ইঞ্জি. মো. মিনহাজ মাসুদ, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মাও. মো. নোমান শরীফ, বিশিষ্ট ক্রিড়ানুরাগী ও সমাজসেবক আবদুল্লাহ আল মামুন সুমন, বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজসেবক ইঞ্জি. মমিন উল্ল্যাহ। আরও উপস্থিত ছিলেন নাথেরপেটুয়া ইউনিয়নের সকল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষিকাগণ।

বিশেষ অতিথি নাথেরপেটুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. হারুনুর রশিদ বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরাই আগামী দিনের ভবিষ্যতের কান্ডারী। আজকের মন্ত্রি-মিনিস্টার, বিভিন্ন উচ্চ পদস্থ সচিব সকলেই এই প্রাইমারীর গন্ডি পার হয়ে আসছে। যারা শিক্ষকতার দায়িত্বে আছেন আপনাদের হাত থেকেই আমরা আগামী দিনের সচিব, আগামী দিনের নেতা পাবো।

এ সময় আমন্ত্রিত অতিথি, শিক্ষক মন্ডলী এবং বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির