1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ

“জবি শিক্ষার্থীকে হত্যা: বিশ্ববিদ্যালয় দিবস স্থগিত ও একদিনের শোক ঘোষণা”

  • আপডেট : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ১৪৭ জন দেখেছেন

“জবি শিক্ষার্থীকে হত্যা: বিশ্ববিদ্যালয় দিবস স্থগিত ও একদিনের শোক ঘোষণা”

জগন্নাথ বিশ্ববিদ্যালয়,প্রতিনিধি 

টিউশনি করাতে গিয়ে ছুরিকাঘাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী (১৫ ব্যাচ) জুবায়েদ হোসেন খুনের ঘটনায় একদিনের শোক ঘোষণা ও বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠান স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (২০ অক্টোবর) বেলা ১১ টায় এক জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম।

উপাচার্য বলেন, আজকে জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল ২১ অক্টোবর শোকদিবস ঘোষণা করা হযেছে। এদিন বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিত থাকবে এবং আমরা কালো ব্যাজ ধারণ করবো। আর আগামী ২২ তারিখ যে বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠান ঘোষণা করা ছিলো সেটা স্থগিত করা হয়েছে। এটা আমরা পরবর্তীতে সিদ্ধান্ত নিয়ে জানাবো।

তিনি আরও বলেন, ২১ ও ২২ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের ক্লাস চললেও পরীক্ষা স্থগিত থাকবে।

গতকাল রোববার বিকাল পৌনে ৪ টার দিকে রাজধানীর আরমানিটোলার একটি বাসার সিঁড়ি থেকে জবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। ওই শিক্ষার্থীর নাম জোনায়েদ হোসেন। তিনি বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। জোবায়েদের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার হোমনা উপজেলায়। তিনি জবিস্থ কুমিল্লা জেলা ছাত্র কল্যাণের সভাপতি এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির