1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সারাদেশে দ্বিতীয়! জাতীয় যুব পুরস্কার-২০২৬ অর্জন করলেন লালপুরের রায়হান” নেত্রকোনায় পাঁচ প্রতিষ্ঠানে শূন্য পাস ৩০ পরীক্ষার্থীর কেউই উত্তীর্ণ নয়, জেলার সামগ্রিক পাসের হারও ৫০ শতাংশের নিচে।  ঘোড়াঘাটে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালি চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় “দক্ষ যুবসমাজ গড়ার প্রত্যয়ে খাগড়াছড়িতে জাবারাংয়ের উদ্যোগে জাতীয় যুব দিবস পালন খাগড়াছড়িতে উদ্যোক্তাদের আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত” খাগড়াছড়িতে জাতীয় যুব দিবস উদযাপন” খাগড়াছড়ির আইন-শৃঙ্খলা ও উন্নয়ন কমিটিতে এমপির প্রতিনিধি অংগ্য মারমা” “মনোহরদীতে খতমে নবুওয়াত মহাসম্মেলনে ইমাম-উলামা-ত্বলাবা পরিষদের ফ্রি শরবত বিতরণ” এইচএসসি ফলাফল: ব্যর্থ কারা—শিক্ষার্থী, নাকি আমাদের শিক্ষা ব্যবস্থা? নতুন নেতৃত্বে বৌদ্ধ যুব সংঘ, ১৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

“ইসকন সদস্যদের সন্ত্রাসবাদের বিরুদ্ধে বুটেক্স শিক্ষার্থীদের মানববন্ধন”

  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ১৬৬ জন দেখেছেন

“ইসকন সদস্যদের সন্ত্রাসবাদের বিরুদ্ধে বুটেক্স শিক্ষার্থীদের মানববন্ধন”

নাজমুল ইসলাম, বুটেক্স প্রতিনিধি

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) সাধারণ শিক্ষার্থীরা সম্প্রতি গাজীপুরে ইসলামবিদ্বেষী কর্মকাণ্ড, মুসলিম নারীদের প্রতি কুরুচিপূর্ণ মন্তব্য, এবং একাধিক ধর্ষণ ও হুমকির ঘটনার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দুপুর ১টার পর বুটেক্সের পকেট গেটের সামনে শিক্ষার্থীরা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে জড়ো হয়ে স্লোগান দিতে দিতে প্রতিবাদ মিছিল শুরু করেন। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে প্রধান ফটকের সামনে মানববন্ধনে পরিণত হয়।

মানববন্ধনে ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী শাহ পরান বলেন, “সম্প্রতি ইসকন সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যরা মুসলিম মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ করছে। বিশেষ করে গাজীপুরের শিশু আশামণি ধর্ষণ, বুয়েটের শিক্ষার্থীর এক তরুণীকে ধর্ষণ, এবং মুসলিম নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের মতো ঘটনাগুলো মুসলিম সমাজের প্রতি গভীর বিদ্বেষের বহিঃপ্রকাশ।”

তিনি আরও বলেন, “গাজীপুরের এক মসজিদের খতিবকে ইসকন সদস্যদের হত্যার হুমকি ও অপহরণের ঘটনাও অত্যন্ত উদ্বেগজনক।”

শিক্ষার্থীরা এসব ঘটনার দ্রুত বিচার ও দোষীদের কঠোর শাস্তির দাবি জানান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির