1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ খাগড়াছড়িতে আন্তর্জাতিক ব্যবসার নতুন দিগন্ত, চীনের বাজারে যুক্ত হওয়ার সুযোগ স্থানীয় উদ্যোক্তাদের” “মনোহরদীতে ইশা ব্লাড ফাউন্ডেশনের নব-কমিটির পরিচিতি সভা ও সর্বোচ্চ রক্তদাতা সংবর্ধনা” ধাওয়া করে ১২৫ কেজি চোরাই তার ও সিএনজিসহ গ্রেপ্তার ১: চান্দগাঁওয়ে এসআই শাহ নওয়াজের অদম্য অভিযান সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার”

“চাটখিলে গ্রাম আদালতের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত”

  • আপডেট : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৮ জন দেখেছেন

“চাটখিলে গ্রাম আদালতের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত”

রবিউল হাসান,নোয়াখালী:
গতকাল চাটখিল উপজেলা পরিষদের সভা কক্ষে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি বিষয়ে দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে উক্ত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আকিব ওসমান।

উপজেলা সমন্বয়কারী রবিউল হাসানের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাগণ।

সভায় গ্রাম আদালতের বিগত তিন মাসের (নভেম্বর ২০২৪ হইতে জানুয়ারী ২০২৫) মামলা পর্যালোচনা, গ্রাম আদালত পরিচালনা ও মামলার নাথি ব্যবস্থাপনা/প্রস্তুত, মাসিক ও ত্রৈমাসিক মামলার প্রতিবেদন প্রস্তুত, ইউনিয়ন পর্যায়ে গ্রাম আদালত পরিচালনায় বিদ্যমান চ্যালেঞ্জ সমূহ এবং বিবিধ বিষয়ে আলোচনা করা হয়।

১৯৭৬ সালে এক অধ্যাদেশের মাধ্যমে দেশের প্রতিটি ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত কার্যক্রম শুরু হয়। বর্তমানে গ্রাম আদালত আইন ২০০৬ (সংশোধন ২০১৩ এবং ২০২৪) ও বিধিমালা ২০১৬ অনুযায়ী কার্যক্রম চলমান রয়েছে। উচ্চ আদালতে মামলার জটকমানো এবং ছোটখাটো দেওয়ানী ও ফৌজদারী বিরোধ নিষ্পত্তির মাধ্যমে গ্রামের সুবিধাবঞ্চিত মানুষ ন্যায় বিচার পাওয়ার জন্য এই গ্রাম আদালত। গ্রাম আদালতকে অধিকতর কার্যকর করার লক্ষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়িত হচ্ছে “বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয় করণ (৩য় পর্যায়) প্রকল্প। আর এই প্রকল্প মাঠ পর্যায়ে বাস্তবায়নে কাজ করছে সামাজিক উন্নয়ন সংস্থা ইপসা, ইএসডিও এবং ওয়েভ ফাউন্ডেশন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির