“সোহরাওয়ার্দী কলেজে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ শাখার নেতৃত্বে নতুন মুখ”
মাহমুদুল হাসান তাফির, সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধি
শিক্ষার্থীদের অধিকার আদায়ের লক্ষ্যে দেশের অন্যতম রাজনৈতিক ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
গতকাল ২৪ অক্টোবর (শুক্রবার) সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি বিন ইয়ামীন মোল্লা ও সাধারণ সম্পাদক নাজমুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সোহরাওয়ার্দী কলেজে এক বছরের মেয়াদে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে মো. গোলাম আকবর এবং সাধারণ সম্পাদক হিসেবে মিনার রহমান দায়িত্ব পেয়েছেন।
এছাড়াও উক্ত কমিটিতে সহসভাপতি — রাকিব হাসান, আবু কাওসার সোহাগ, নিলয় আলমগীর ও আব্দুল কাদের; সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক — মো. মকবুল হোসেন, খাইরুল মাহমুদ, জুবায়ের হোসেন ও রাজু আহমেদ; সাংগঠনিক সম্পাদক — হাসান তারেক; যুগ্ম সাংগঠনিক সম্পাদক — নাহিদ ইসলাম ও সুমন সরকার; দপ্তর সম্পাদক — বোরহান উদ্দিন; প্রচার সম্পাদক — রিফাত;
অর্থ সম্পাদক — আল আমিন ইসলাম; এবং জুলাই স্মৃতি সংরক্ষণ ও গবেষণা বিষয়ক সম্পাদক” পদে রতন মিয়া দায়িত্ব পেয়েছেন।
নবগঠিত কমিটির সভাপতি মো. গোলাম আকবর জানান,
২০১৯ সাল থেকে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ক্যাম্পাসে সক্রিয়ভাবে কার্যক্রম পরিচালনা করে আসছে। ফ্যাসিবাদী শাসনের কঠিন সময়েও নানা হুমকি ও হামলার মুখেও সংগঠনটি শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে অবিচল ছিল। সেই ধারাবাহিকতায় সম্প্রতি ক্যাম্পাসে নতুন কমিটি গঠিত হয়েছে। আগের মতোই ভবিষ্যতেও শিক্ষার্থীদের যৌক্তিক দাবি ও অধিকার আদায়ের লক্ষ্যে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ দৃঢ়ভাবে কাজ করে যাবে।
নতুন দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিনার রহমান বলেন,
কোটা সংস্কার আন্দোলনের পর থেকেই ছাত্র অধিকার পরিষদের যাত্রা শুরু। অনেক বাধা উপেক্ষা করে আমাদের এ পথচলা। সোহরাওয়ার্দী কলেজের নতুন কমিটি প্রকাশ হওয়ার পর অনেকে এটিকে ইতিবাচকভাবে দেখছেন, আবার কেউ আশঙ্কা করছেন পুরোনো ধারা অব্যাহত থাকবে কিনা। আপনারা নতুন নেতৃত্বের প্রতি প্রত্যাশা রাখুন — আমরা যেন শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা করতে পারি, ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে পারি এবং রাজনৈতিক সহিংসতা থেকে দূরে থাকতে পারি।
শিক্ষার্থীরা যদি মনে করেন, তাহলে তাদের ম্যান্ডেট নিয়ে সত্যিকারের নেতৃত্ব গড়ে তুলব — আদর্শ ও কর্মদক্ষতার ভিত্তিতে পরিচালিত হবে আমাদের কার্যক্রম, দলীয় আনুগত্যের ভিত্তিতে নয়।
Leave a Reply