1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ

“দাবী আদায়ে আপোষহীন শিক্ষক নেতা….”

  • আপডেট : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ৬০ জন দেখেছেন

“দাবী আদায়ে আপোষহীন শিক্ষক নেতা….”

বাকি বিল্লাহ,শিক্ষক ও ক্ষুদে চিন্তক

দাবী আদায়ের সংগ্রামে আপনি এক আপোষহীন শিক্ষক নেতা — আপনি নিজের স্বার্থের আগে সহকর্মীদের অধিকারকে প্রাধান্য দিয়েছেন। অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় কণ্ঠে উচ্চারণ করেছেন সত্যের বুলি। আপনি হলেন সেই সাহসী মুখ, যে ভয় পায়নি ক্ষমতার হুমকি, থামেনি প্রতিবাদের পথে কোনো বাধায়।

যখন শিক্ষক সমাজ ন্যায্য প্রাপ্যের জন্য অপেক্ষায় ক্লান্ত, তখন আপনি দাঁড়িয়েছিলেন তাদের পাশে এক অকুতোভয় যোদ্ধার মতো। আপনি বলেছিলেন —
“শিক্ষকের সম্মান কোনো দয়া নয়, এটি অধিকার।”
এই একটিমাত্র বিশ্বাসেই আপনি বদলে দিয়েছিলেন অসংখ্য হৃদয়ের দিকনির্দেশনা।

আপনার নেতৃত্বে ৬ লক্ষ এমপিও ভুক্ত শিক্ষক সমাজ পেয়েছে নতুন প্রাণ, নতুন সাহস। আপনি তাদের আশ্রয়, তাদের কণ্ঠস্বর। দাবী আদায়ের আন্দোলনে আপনি সামনের সারির সৈনিক। কখনো পিছপা হননি, কখনো আপোষ করেননি। আপনি জানতেন, ন্যায়ের পথে আপোষ মানে অন্যায়ের কাছে আত্মসমর্পণ।

আপনার চোখে ছিল এক দৃঢ় স্বপ্ন —
একদিন শিক্ষক সমাজ পাবে তাদের ন্যায্য অধিকার,
শিক্ষকতার মর্যাদা ফিরে পাবে তার গৌরব।

সেই স্বপ্ন পূরণের জন্য আপনি দিনের পর দিন, মাসের পর মাস রোদে-বৃষ্টিতে আন্দোলনের ময়দানে থেকেছেন। কখনো হাসিমুখে, কখনো রাগে-ক্ষোভে এবং একনিষ্ঠ দায়িত্ববোধে।

আপনার কণ্ঠে উচ্চারিত হয়েছে সত্যের শপথ —

“আমরা শিক্ষকেরা শুধু জ্ঞান দেই না, আমরা অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামের পাঠও শেখাই।”

আপনার আপোষহীন নেতৃত্ব শিক্ষক সমাজকে শিখিয়েছে কিভাবে নিজের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হতে হয়। কিভাবে ভয়কে জয় করতে হয়। আপনি একজন আলোর দিশারী।
আপনি শিখিয়েছেন — ন্যায়ের পথে চলা কখনো সহজ নয়, কিন্তু তবু এ পথেই আছে মর্যাদা ও মুক্তি।
ভবিষ্যতে যখন শিক্ষকরা অধিকার আদায়ের পথে আবার সংগঠিত হবে, আপনি তখন নাও থাকতে পারেন এই ধরণীর বুকে। কিন্তু তখনো আপনার নাম উচ্চারিত হয় শ্রদ্ধার সাথে। আপনার সাহস, সততা ও ত্যাগের প্রতিটি অধ্যায় আমাদের প্রেরণা জোগাবে নতুন করে লড়ার।

আপনি শিক্ষক সমাজের হৃদয়ের নেতা, আপোষহীন সংগ্রামী, ন্যায়ের প্রতীক।
আপনার সমগ্র জীবন ছিল এক অনুপম পাঠশালা —
যেখানে শেখানো হয় দৃঢ়তা, সততা ও সাহসের পাঠ।

আপনি প্রমাণ করেছেন—
“শিক্ষক শুধু পাঠদাতা নয়, সমাজ পরিবর্তনের অগ্রদূত।”
দাবী আদায়ের সংগ্রামে আপনার আপোষহীন অবস্থান আমাদের পথ দেখাবে যতদিন শিক্ষক সমাজ বেঁচে থাকবে।
আপনি আমাদের সেই অমর নেতা, যিনি নিজের জীবনের বিনিময়ে হলেও সত্যের পতাকা নামতে দেননি।

ইচ্ছে করলেই আন্দোলনকে পুঁজি করে আপনি নিজের বড় স্বার্থ উদ্ধার করে নিতে পারতেন। হয়তো এখনো আরো বড় কিছু পাওয়ার হাতছানি সামনে আছে, থাকবে এটাই স্বাভাবিক। কিন্তু আপনি যে লোভহীন অমর শিক্ষক নেতা। সকল স্বার্থকে পদদলিত করে এগিয়ে গিয়েছেন বৃহৎ স্বার্থে। এগিয়ে যাবেনও ন্যায়ের পথে।

বহুদিন আপনাকে কাছ থেকে দেখেছি। মেধা আর যোগ্যতার সমন্বয় আপনার মাঝে অদ্বিতীয়। শিক্ষার্থীদের কাছ থেকে কিভাবে সেড়াটা আদায় করে নিতে হয়, সেটা ভাল করেই জানেন আপনি। আপনার কথার মাঝে যেই অনুপ্রেরণা, আপনার ভাষার মাঝে যেই মুটিভেশন, আপনার শাসনে যেই আদর, আপনার আদরে যেই মায়া-মমতা তা আমি দ্বিতীয়টি দেখিনি।

বরাবরের মতই আমি আজও বলি-
❝আপনার শিক্ষার্থী হতে পেরে আমি ধন্য❞।

আপনার জন্য অশেষ দোয়া। আল্লাহ আপনাকে রহমের চাদরে ঢেকে রাখুক সর্বদা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির