1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ খাগড়াছড়িতে আন্তর্জাতিক ব্যবসার নতুন দিগন্ত, চীনের বাজারে যুক্ত হওয়ার সুযোগ স্থানীয় উদ্যোক্তাদের” “মনোহরদীতে ইশা ব্লাড ফাউন্ডেশনের নব-কমিটির পরিচিতি সভা ও সর্বোচ্চ রক্তদাতা সংবর্ধনা” ধাওয়া করে ১২৫ কেজি চোরাই তার ও সিএনজিসহ গ্রেপ্তার ১: চান্দগাঁওয়ে এসআই শাহ নওয়াজের অদম্য অভিযান সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার”

“গ্রাম আদালতে অল্প সময়ে, স্বল্প খরচে ন্যায় বিচার পাওয়া যায়” নোয়াখালীর উপ-পরিচালক

  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২২ জন দেখেছেন

“গ্রাম আদালতে অল্প সময়ে, স্বল্প খরচে ন্যায় বিচার পাওয়া যায়” নোয়াখালীর উপ-পরিচালক

রবিউল হাসান,জেলা প্রতিনিধি, নোয়াখালী
নোয়াখালীতে জেলা পর্যায়ে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করনীয় শীর্ষক অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) সকাল ৯ টার সময় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপ-পরিচালক (স্থানীয় সরকার) জালাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয় করণ (৩য় পর্যায়) প্রকল্পের জেলা ব্যাবস্থাপক (নোয়াখালী) মো. আহসান উল্লাহ চৌধুরী মামুন।

অনুষ্ঠানের সভাপতি বলেন, মানুষের জন্ম এবং মৃত্যুর পর প্রয়োজন ইউনিয়ন পরিষদ। এই ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত কার্যক্রম যদি সক্রিয় থাকে তাহলে সুবিধা বঞ্চিত মানুষ খুব সহজে সুবিচার পাবে। গ্রাম আদালতে অল্প সময়ে, স্বল্প খরচে ন্যায় বিচার পাওয়া যায়। প্রান্তিক জনগোষ্ঠীকে গ্রাম আদালতের সেবা পেতে সহযোগিতা করতে হবে এবং ন্যায় বিচার প্রাপ্তির অধিকার নিশ্চিত করতে হবে। গ্রাম আদালতের আইন ও বিধিমালা অনুসরণ করেই গ্রাম আদালত পরিচালনা করতে হবে। গ্রাম আদালতে মামলা গ্রহণ ও নিষ্পত্তির সংখ্যা বৃদ্ধি করতে হবে। গ্রাম আদালতকে যাতে আরো গতিশীল করা যায়, সেজন্য আমরা ইউনিয়ন পরিষদে হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর নিয়োগের বিষয়টি দেখছি। ততোদিন পর্যন্ত ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাগণ গ্রাম আদালতের পেশকারের দায়িত্ব পালন করবেন।

বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জিনাত রেহানা বলেন, বিচার করার ক্ষেত্রে আল্লার পরেই হচ্ছেন আদালতের একজন বিচারক। গ্রাম আদালতে আইনি প্রক্রিয়ায় বিচার করার ক্ষমতা পেয়েছেন ইউপি চেয়ারম্যান ও মেম্বারগণ। তিনারা যাতে এই ক্ষমতা সঠিক নিয়মে ব্যাবহার করে। শালিশী ভাবে না করে গ্রাম আদালতের মাধ্যমে বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সঠিকভাবে মামলার নথী প্রস্তুত করতে হবে। উচ্চ আদালতে ৩০ লাখ মামলা চলমান রয়েছে, যার মধ্যে অনেক মামলা রয়েছে গ্রাম আদালতের এখতিয়ার ভূক্ত। গ্রাম আদালতের মামলা যাতে উচ্চ আদালতে না চলে যায় সে দিকে লক্ষ রাখতে হবে।

এ সময় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি নিয়ে একটি প্রেজেন্টেশন প্রদর্শন করেন প্রকল্পের জেলা ব্যাবস্থাপক মো. আহসান উল্লাহ চৌধুরী মামুন।

সভায় আরোও উপস্থিত ছিলেন জেলার সহকারী কমিশনারগণ, প্রকল্পের উপজেলা সমন্বয়কারীগণ এবং ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাগণ।

উল্লেখ্য, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণায়ের অধীনে বাস্তবায়িত হচ্ছে ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয় করণ (৩য় পর্যায়) প্রকল্প। বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি ব্যাতিত দেশের ৬১ জেলার ৪৬৮ উপজেলার ৪৪৫৩ টি ইউনিয়নে এ প্রকল্পের কার্যক্রম চলমান রয়েছে।

ইউরোপীয়ান ইউনিয়ন, ইউএনডিপি ও বাংলাদেশ সরকারের আর্থিক সহযোগিতায় প্রকল্প বাস্তবায়নের মাঠ পর্যায়ে কাজ করছে সামাজিক উন্নয়ন সংস্থা ইপসা, ইএসডিও এবং ওয়েভ ফাউন্ডেশন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির