1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ খাগড়াছড়িতে আন্তর্জাতিক ব্যবসার নতুন দিগন্ত, চীনের বাজারে যুক্ত হওয়ার সুযোগ স্থানীয় উদ্যোক্তাদের” “মনোহরদীতে ইশা ব্লাড ফাউন্ডেশনের নব-কমিটির পরিচিতি সভা ও সর্বোচ্চ রক্তদাতা সংবর্ধনা” ধাওয়া করে ১২৫ কেজি চোরাই তার ও সিএনজিসহ গ্রেপ্তার ১: চান্দগাঁওয়ে এসআই শাহ নওয়াজের অদম্য অভিযান সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার”

“বিনামূল্যে চিকিৎসা সেবা পেল খাগড়াছড়ির পাঁচ গ্রামের মানুষ”

  • আপডেট : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৬ জন দেখেছেন

“বিনামূল্যে চিকিৎসা সেবা পেল খাগড়াছড়ির পাঁচ গ্রামের মানুষ”

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি প্রতিনিধি।

খাগড়াছড়িতে ৫টি গ্রামের  অস্বচ্ছল ও তৃণমূল পর্যায়ের মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।

শুক্রবার (২৮ফেব্রুয়ারি) দিনব্যাপি খাগড়াছড়ি সদর উপজেলার গোলাবাড়ী ইউনিয়নের ঠাকুরছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

বিনামূল্যে এ চিকিৎসা সেবায় সার্বিক সহযোগিতায় চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড ও প্রতিষ্ঠানের বিশেষজ্ঞ চিকিৎসক এবং এ বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে বিনামূল্যে

চিকিৎসা সেবার উদ্যোগ গ্রহণ করেন চট্টগ্রাম কর অঞ্চলের উপ-কর কমিশনার পাইম্রাউ চৌধুরী। এছাড়াও সার্বিক তত্বাবধানে ছিলেন হামরনাই বন্থা ও ঠাকুরছড়া জাগরণ পাঠাগার।

বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে সুশীলা ত্রিপুরা বলেন, আমি গলা ব্যথার চিকিৎসা নিতে এসেছিলাম। বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়েছি। খুব ভালো লাগছে।

এ সময় চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড এর ডিজিএম মো. ফরিদুল ইসলাম, প্রান্তিক অঞ্চলের মানুষের মাঝে চিকিৎসা সেবা পৌঁছে দেয়ার জন্য আমাদের ক্ষুদ্র প্রয়াস।

আমরা আমাদের একটি বিশেষজ্ঞ ডাক্তারদের সাথে নিয়ে এখানকার প্রান্তিক এলাকার মানুষের মাঝে চিকিৎসা সেবা দিয়েছি। সরকারের পাশাপাশি আমাদেরও দায়িত্ব রয়েছে এদেশের মানুষের পাশে দাঁড়ানোর।

বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদের কেন্দ্রীয় কমিটি’র সভাপতি নবলেশ্বর দেওয়ান বলেন,আমাদের এই পার্বত্য অঞ্চলের মানুষ অধিকাংশ দরিদ্রসীমার নিচে বসবাস করে থাকে। তাদের আর্থিক অবস্থা ভালো না বিদায় তারা হাসপাতাল কিংবা শহরে গিয়ে চিকিৎসা সেবা নিতে পারেনা। তাদের জন্য আমরা বিনামূল্যে চিকিৎসা সেবার ব্যবস্থা করেছি।

স্থানীয় স্বেচ্ছাসেবী হামরনাই বন্থা’র সভাপতি দেবাশীষ রোয়াজা বলেন,আমাদের পার্বত্য এলাকার মানুষেরা স্বাস্থ্য সচেতন নই এবং আর্থিক অবস্থাও ভালো না। আমরা চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড এর কর্তৃপক্ষ ও চট্টগ্রাম কর অঞ্চলের উপ-কর কমিশনার পাইম্রাউ চৌধুরী’র সাথে সমন্বয় করে আজ এই বিনামূল্যের চিকিৎসা সেবার উদ্যোগ নিয়েছি। এই এলাকার মানুষের জন্য কিছু করতে পেরে ভালোই লাগছে।

উদ্যোগ গ্রহণকারী চট্টগ্রাম কর অঞ্চলের উপ-কর কমিশনার পাইম্রাউ চৌধুরী বলেন,এখানকার তৃণমূল পর্যায়ের মানুষেরা আর্থিক অনটন ও অসচেতনতার কারণে বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন  হতে পারে না। ভালো চিকিৎসা সেবা পায় না। তারা হাসপাতাল কিংবা শহরের কোন ভালো ক্নিনিকে গিয়ে চিকিৎসা নিতে পারে না। তাই আমরা উদ্যোগ নিয়ে এখানকার (পার্বত্য অঞ্চল) ‘র ৫টি গ্রামের মানুষ যেন বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করতে পারে। আমরা চেষ্টা করি তৃণমূল পর্যায়ের মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা পৌঁছে দেয়ার জন্য। সত্যি কথা বলতে কি ভালো জন্য কিছু একটা করতে পারলেই ভালো লাগে। আমাদের এই মানবিক ও সামাজিক কার্যক্রমের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এদিন নাক কান ও গলা রোগ বিশেষজ্ঞ ডা. জি এম মারুফ,সার্জারি বিশেষজ্ঞ ডা. তুহির চৌধুরী,শিশু বিশেষজ্ঞ ডা. শাহজাদা ফারহান,ডা. তাহমিনা ইয়াসমিন,চর্মরোগ বিশেষজ্ঞ ডা. সাইমা জাহানসহ বিশেষজ্ঞ ডাক্তাররা ৫টি গ্রামের মানুষের মাঝে চিকিৎসাসেবা প্রদান করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির