“জবি রোভার স্কাউটসের বার্ষিক ডে-ক্যাম্প অনুষ্ঠিত
জবি প্রতিনিধি”
শাহিন,ক্যাম্পাসপ্রতিনিধি,জগন্নাথবিশ্ববিদ্যালয়।
আজ ৩১ অক্টোবর, ২০২৫ জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের রোভার ইন-কাউন্সিল ২০২৫-২৬ এর বার্ষিক ডে-ক্যাম্প ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
ক্যাম্পে ১২ টি উপদলে মোট ১৭৫ জন নবীন সহচর, দীক্ষিত রোভার, গার্ল ইন-রোভার, সহকারী রোভার মেট, রোভার মেট ও সিনিয়র রোভার মেট সহ মোট ২৬৫ জন রোভার ও গার্ল ইন-রোভার অংশগ্রহণ করেন।
ক্যাম্পে ট্রেইনার হিসেবে ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সম্পাদক সহযোগী অধ্যাপক ড. মোঃ মিন্টু আলী বিশ্বাস, অন্যান্য রোভার স্কাউট লিডার (আর.এস.এল) বৃন্দ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সাবেক সিনিয়র রোভার মেটবৃন্দ।
সকাল ৭:৪৫ মিনিটে রিপোটিং নেওয়া হয়, এরপর বিপি পিটি করানো হয়।এরপর সকালের নাস্তার পর, শুরু হয় ফ্লাগ মিটিং।
এরপর শুরু হয় স্কাউটিং এর মৌলিক বিষয়াবলীর উপরে সেশন।উক্ত সেশনটি পরিচালনা করেছেন জবি রোভার স্কাউট গ্রুপের সম্পাদক ড. মোঃ মিন্টু আলী বিশ্বাস। এরপর শুরু হয় মাই প্রোগ্রেস ও লগ বইয়ের উপরে সেশন, এই সেশনটি পরিচালনা করেছেন জবি রোভার স্কাউট গ্রুপের সাবেক সিনিয়র রোভার মেট মোঃ নেসার উদ্দিন পি.আর.এস। এরপর ১০ মিনিটের জন্য চা বিরতি দেওয়া হয়।
এরপর ১০:১৫ মিনিট থেকে শুরু হয় স্টেশন ভিত্তিক শিক্ষণ কার্যক্রম। মোট ০৬ টি স্টেশনের মাধ্যমে গেরো, ল্যাশিং,অনুমান ও পর্যবেক্ষণ, প্রথমিক প্রতিবিধান ও তাঁবু জলসা বিষয়াবলী হাতে কলমে শিখানো হয়। স্টেশন গুলোতে ট্রেইনার হিসেবে ছিলেন সাবেক সিনিয়র রোভার মেট মোঃ ইমতিয়াজ মাহমুদ, মোঃ রিফাত রায়হান, মোঃ নেসার উদ্দিন পি.আর.এস. মোঃ আহসান হাবীব, ত্রিদীপ কুমার মণ্ডল, মোঃ আরিফুল ইসলাম, কাজী মোসাব্বিরুল আলম।
স্টেশন ভিত্তিক শিক্ষণ কার্যক্রমের পরে দুপুরের খাবার ও নামাজের বিরতি দেওয়া হয়। এরপর পুনরায় দুপুর ২ টা থেকে শুরু হয় হাইকিং এবং কোড ও সাইফারের উপর সেশন। সেশন দুটি পরিচালনা করেছেন জবি রোভার স্কাউট গ্রুপের সাবেক সিনিয়র রোভার মেট হুসাইন মুহাম্মদ গোলাম রাজিক আদন ও সাবেক সিনিয়র রোভার মেট মোঃ কামরুল হাসান।
সেশনের পরে শুরু হয় উপদল ভিত্তিক হাইকিং। হাইকিং এর সমাপ্তি স্হলে হাইক রিপোর্ট জমা নেওয়া হয়, এরপর কিছুক্ষণ চলে কিমস গেম খেলা। কিমস গেম পরিচালনা করেছেন সিনিয়র রোভার মেট মোঃ মেহেদী হাসান ও সাবেক সিনিয়র রোভার মেট কাজী মোসাব্বিরুল ইসলাম।
সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বলেন, “ আলহামদুলিল্লাহ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের বার্ষিক ডে-ক্যাম্প-২০২৫ সফলভাবে সম্পন্ন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। রোভারিংয়ের আদর্শ, দায়িত্ববোধ, নেতৃত্বগুণ এবং সেবার মানসিকতা জাগ্রত করতে এ ধরনের ক্যাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সহচরদের অংশগ্রহণ, স্বেচ্ছাসেবকদের পরিশ্রম, কাউন্সিল সদস্যদের নিবিড় তত্ত্বাবধান এবং স্পন্সর ও কো-স্পন্সরদের সহযোগিতা এই আয়োজনকে করেছে আরও প্রাণবন্ত, সুশৃঙ্খল ও ফলপ্রসূ।”
সবশেষে, কিমস গেমের পরে কিছুক্ষণ চলে মুক্ত আলোচনা এরপর ফটোসেশান ও পতাকা অবনমনের মাধ্যমে বিকাল সাড়ে চারটার দিকে ডে-ক্যাম্পের সমাপ্তি ঘটে।
Leave a Reply