1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ

“বরগুনায় মহাকাশ ক্যাম্পে রাবি সায়েন্স ক্লাবের সায়েন্স শো প্রদর্শন”

  • আপডেট : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১৫২ জন দেখেছেন

“বরগুনায় মহাকাশ ক্যাম্পে রাবি সায়েন্স ক্লাবের সায়েন্স শো প্রদর্শন”

রাবি প্রতিনিধি:
বরগুনা সায়েন্স সোসাইটির আয়োজনে অনুষ্ঠিত দুই দিনব্যাপী ‘বিএসএস মহাকাশ ক্যাম্প ২০২৫’-এ অংশ নিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সায়েন্স ক্লাব। ৩১ অক্টোবর ও ১ নভেম্বর বরগুনা সার্কিট হাউজ মাঠ প্রাঙ্গণে আয়োজিত এই ক্যাম্পে রাবি সায়েন্স ক্লাব আকর্ষণীয় সায়েন্স শো প্রদর্শন করেন।,

এই ক্যাম্পে অংশগ্রহণ করতে রাবি সায়েন্স ক্লাবের চার সদস্যের একটি প্রতিনিধি দল ৩০ অক্টোবর বরগুনায় গিয়েছিলেন। দলটির নেতৃত্বে ছিলেন ক্লাবের সাংগঠনিক সম্পাদক সুলাইমান। এছাড়াও দলের অন্যান্য সদস্য হিসেবে ছিলেন প্রচার সম্পাদক মাহমুদুল হক ভূইয়া, সমাজকল্যাণ সম্পাদক মোঃ সাব্বির আহম্মেদ এবং সদস্য মোহাম্মদ সোহান তানভীর।

প্রদর্শনীতে তারা দর্শকদের সামনে ‘লেজি বল’, ‘সিংগিং পাইপ’, ‘দৈত্যের ধোঁয়া’ ও ‘ভ্যানিশিং গ্লাস’ এর মতো আকর্ষণীয় ১০টিরও অধিক এক্সপেরিমেন্ট প্রদর্শন করেন। প্রতিটি প্রদর্শনীর পর অনুষ্ঠিত তাৎক্ষণিক প্রশ্নোত্তর পর্ব শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চার আগ্রহ আরও বাড়িয়ে তোলে।

অনুষ্ঠানে উপস্থিত বরগুনা সরকারি কলেজের এক শিক্ষার্থী অনুভূতি প্রকাশ করে বলেন, ‘রাবি সায়েন্স ক্লাবের এই সায়েন্স শো ছিল একেবারে ব্যতিক্রমধর্মী। আমরা বইয়ের পাতায় যে বিজ্ঞান দেখি, আজ সেটার জীবন্ত রূপ দেখলাম।’

বিজ্ঞানের আনন্দ ও কৌতূহল ছড়িয়ে দিতে এই ধরনের কার্যক্রম তরুণ প্রজন্মের মধ্যে যুক্তিবাদী ও অনুসন্ধিৎসু মানসিকতা গড়ে তুলবে—এমনটাই আশা প্রকাশ করেছেন আয়োজকরা। এছাড়া রাবি সায়েন্স ক্লাব আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি সবাইকে আসন্ন ‘৯ম আরইউএসসি ন্যাশনাল সায়েন্স ফিয়েস্টা”-তে যোগ দেওয়ার আন্তরিক আহ্বান জানিয়েছে।’

উল্লেখ্য, এই মহাকাশ ক্যাম্প ২০২৫-এ উপস্থিত ছিলেন প্রায় এক হাজারেরও অধিক শিক্ষার্থী, শিক্ষক ও দর্শক।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির