1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ খাগড়াছড়িতে আন্তর্জাতিক ব্যবসার নতুন দিগন্ত, চীনের বাজারে যুক্ত হওয়ার সুযোগ স্থানীয় উদ্যোক্তাদের” “মনোহরদীতে ইশা ব্লাড ফাউন্ডেশনের নব-কমিটির পরিচিতি সভা ও সর্বোচ্চ রক্তদাতা সংবর্ধনা” ধাওয়া করে ১২৫ কেজি চোরাই তার ও সিএনজিসহ গ্রেপ্তার ১: চান্দগাঁওয়ে এসআই শাহ নওয়াজের অদম্য অভিযান সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার”

“৩৬ জুলাই ২০২৪”

  • আপডেট : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ২৬৯ জন দেখেছেন

“৩৬ জুলাই ২০২৪”

অহিদুজ্জামান টনি

এই দিন টা একটা বিশেষ দিন ,
রাজপথ লাল- নিলে মিছে
হয়ে আছে রঙিন ।
বাংলার ইতিহাসে ভূমিকম্পের
মতো কাঁপিয়ে তোলা এক রজনী,,
কতো হাঁসি হেসেছে সন্তান পরিবার হারা
মাতা – পিতা স্বজনি ।
সারা দেশ যেনো দ্বিতীয় স্বাধীনতার
আনন্দে মাতোয়ারা,
লক্ষ – হাজার শহীদ’
তাদের দিকেই করে ইশারা।
এই দিনে বাংলাদেশের ইতিহাসে
লেখা হয়েছিল নতুন পাঠ,,
সারা দেশ জুড়ে মানুষের উপচে পড়া ভিড়
বন্ধ দেশের পথ – ঘাট ।
সেই দিন আমরা বিজয়ের মিছিল
নিয়ে আবার ও নেমেছিলাম রাজপথে,,
যেতে – যেতে দেখা ৭১-২৪ এর
অনেক শহীদ ভায়ের সাথে,
তারা যাচ্ছে বিজয়ের রথে ।
তবে ! তাদের মুখ খানি উদাস কেনো ?
হাসি নেই কেনো ?
শুধাইলাম :- তোমাদের চোখে মুখে
কেনো এই উদাসীনতা ?
তারা বলে:- আমরা কি চেয়েছিলাম
এমন স্বাধীনতা !
তবে :- ?
চেয়েছিলাম আমার সোনার দেশে
হেসে – খেলে
মানুষ স্বপ্ন দেখবে এক সাথে,
দেশ গড়বে সকল ধর্ম -জাতি
ভেদাভেদ মুছে ।
তবে কি এরি জন্য
জীবন দিয়েছিলাম বলি ,
সবুজ জুড়ে স্বাধীনতা মোদের
লাল বৃত্ত গিয়েছে জ্বলি ।
তবে শুধাই :-
কেমনে ফুটবে তোমাদের হাসি ?
যেদিন এই বাংলায় সবাই রাজা হবে
থাকবে না কেউ দাস – দাসী ।
যেদিন বাংলায়
মানুষ – মানুষ হবে ,
সেই দিন সকল আঁধার পুড়ে ছাই হবে।
সেই দিন হাসবো মোরা বিজয়ের হাসি,
যেদিন হাসবে আমার গরিব চাষী ।
মুছে যাবে সেই দিন সকল উদাসিনী তা,,
হিন্দু – মুসলমান জাতি ভেদাভেদ ভুলে
পরিচয় হবে মনুষ্যত্ব – মানবতা ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির