1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ

“ইংরেজি শিক্ষক কামরুল কেন জেল কানায় কামরুল থাকবে পাটাদানে এই স্লোগান কে সামনে রেখে করিমগঞ্জে শিক্ষার্থীদের মানববন্ধন”

  • আপডেট : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ১১৮ জন দেখেছেন

“ইংরেজি শিক্ষক কামরুল কেন জেল খানায় কামরুল থাকবে পাঠদানে এই স্লোগান কে সামনে রেখে করিমগঞ্জে শিক্ষার্থীদের মানববন্ধন”

আরিফুল ইসলাম (রিফাত) উপজেলা প্রতিনিধি, করিমগঞ্জ – তাড়াইল।

কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার ন্যামতপুর স্কুল এন্ড কলেজের ইংরেজি শিক্ষক কামরুল ইসলাম এর স্ত্রী রিমা আক্তার স্মৃতি (২০) ন্যামতপুর স্কুল এন্ড কলেজের আবাসিক হোটেলের টিনসেট বসতঘরের রুমের সিলিং ফ্যানের সহিত ওড়না দিয়ে আত্মহত্যা করেন,গত ৬-১০-২০২৫। সন্ধ্যা সাতটার সময়। এর ভিত্তিতে সন্দেহভাজন হিসেবে শিক্ষক কামরুলকে আইন-শৃঙ্খলা বাহিনী গ্রেফতার করেন। তিনি ন্যামতপুর স্কুল এন্ড কলেজের এনটিআরসি নিয়োগ প্রাপ্ত ইংরেজি শিক্ষক। তার অনুপুস্তিতে পাটদানে শিক্ষার্থীদের ক্ষতি হচ্ছে। এ-র ঐ ধারাবাহিকতায় আজ ৩ রা নভেম্বর ২০২৫ ইং ন্যামতপুর স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক বৃন্দ নিয়ামতপুরে মানববন্ধন করেন। শিক্ষার্থীদের বক্তব্য, আমারা আইনের প্রতি শ্রদ্ধাশীল, উক্ত ঘটনার দ্রুত এবং সুষ্ঠু তদন্তের জন্য আহবান জানান এবং সেই সঙ্গে শিক্ষক কামরুল ইসলাম কে দ্রুত মুক্তি দিয়ে পাঠ দানের সুযোগ করে দেওয়ার জন্য বিনিত অনুরোধ জানান। যদি অনতি বিলম্বে কামরুল ইসলাম কে মুক্তি দেওয়া না হয় তাহলে কিশোরগঞ্জ জেলা শহরে জোরালো আন্দোলন এর ডাক দিবেন বলে জানান। এ সময় শিক্ষার্থীরা স্লোগান দেন, মুক্তি মুক্তি চাই কামরুল স্যারের মুক্তি চাই, শিক্ষক কেন জেলখানায় শিক্ষক থাকবে পাঠদানে। শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবক বৃন্দরাও একই স্লোগান দেন। শিক্ষক মন্ডলীরা বলেন কামরুল ইসলাম অত্যন্ত আন্তরিক এবং সহযোগিতা পূর্ণ মনোভাব রাখেন এটা তারা নিজ চোখে দেখেছেন। ন্যামতপুর স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক,জনাব আবু সহিদ স্যার এবং সিনিয়র শিক্ষক, কেন্দ্রীয় শিক্ষক সমিতির সদস্য এবং কিশোরগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শিক্ষক নেতা,শিক্ষক নেতা জনাব কামাল উদ্দিন বলেন অতি দ্রুত আমরা আমাদের সহকর্মী কামরুলকে শিক্ষার্থীদের সঙ্গে ক্লাসরুমে দেখতে চাই। নিয়ামতপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জনাব শামসুল ইসলাম বলেন, আমরা এ ব্যাপারে সরকারের এবং প্রশাসনের সহযোগিতা কামনা করি, সেই সাথে অতি দ্রুত শিক্ষক কামরুলকে ক্লাস রুমে ফেরত দেওয়া হোক অন্যথায় কামরুল ইসলামকে যেদিন কোর্টে হাজির করা হয় সেদিনই খবর পেয়ে শত শত শিক্ষার্থী কোর্টে চলে যায় তার মুক্তির দাবি নিয়ে কোনো ভাবে শিক্ষার্থীদেরকে আটকে রাখা যায় না তাই অনতিবিলম্বে শিক্ষক সুষ্ঠু তদন্তের মাধ্যমে কামরুল কে মুক্তি দেওয়া হোক। এবং তিনি কামরুল ইসলামের স্ত্রী রিমা আক্তার (স্মৃতির) আত্মার মাগফিরাত কামনা করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির