1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ

“সহকারী শিক্ষক পদ বাতিলের প্রতিবাদে জবি সংগীত বিভাগের মানববন্ধন”

  • আপডেট : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ৭৪ জন দেখেছেন

“সহকারী শিক্ষক পদ বাতিলের প্রতিবাদে জবি সংগীত বিভাগের মানববন্ধন”

জবি প্রতিনিধি,
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ক সহকারী শিক্ষক পদ বাতিলের সিদ্ধান্তে গভীর হতাশা, উদ্বেগ ও নিন্দা জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিভাগের শিক্ষকবৃন্দ এক যৌথ বিবৃতিতে বলেন, গত ২৮ আগস্ট প্রকাশিত ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ নীতিমালা ২০২৫’ অনুযায়ী সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ে সহকারী শিক্ষক নিয়োগের প্রস্তাব দেওয়া হলেও পরবর্তীতে সেই দুটি পদ বাতিল করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। বিবৃতিতে আরও বলা হয়, “শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে সংগীত ও শারীরিক শিক্ষা অপরিহার্য। এই দুটি বিষয় শিক্ষার্থীদের মনন, সৃজনশীলতা, সহনশীলতা এবং মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তা সত্ত্বেও এ পদ বাতিল করা অন্তর্ভুক্তিমূলক ও মানবিক শিক্ষার ধারণার পরিপন্থী।”
বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের সহযোগী অধ্যাপক ও চেয়ারম্যান ড. অনিমা রায় বলেন,

“প্রাথমিক স্তরে সংগীত শিক্ষা কেবল বিনোদন নয়, এটি শিশুর মনন, মানসিক ভারসাম্য ও সৃজনশীল বিকাশের অন্যতম মাধ্যম। সরকারের এই সিদ্ধান্ত ভবিষ্যৎ প্রজন্মের সৃজনশীলতার বিকাশে বাধা সৃষ্টি করবে। আমরা সরকারকে অনুরোধ করছি এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ে সহকারী শিক্ষক পদ পুনর্বহাল করার জন্য।”

অনুষ্ঠানে সংগীত বিভাগের অন্যান্য সহকারী অধ্যাপকবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও সংগীত বিভাগের বিভিন্ন আবর্তনের শিক্ষার্থীরাও অংশ নেন এবং তারা বিভিন্ন স্লোগান প্রদর্শন করেন। সমাবেশ শেষে শান্ত চত্বর এলাকায় বক্তব্য পর্ব শেষে শিক্ষার্থীরা “যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে” — এই রবীন্দ্রসংগীত পরিবেশন করেন। এরপর তারা ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রতীকী র‍্যালি করেন।
প্রতিবাদে অংশ নেওয়া সংগীত বিভাগের শিক্ষার্থী শ্রাবণী ব্যানার্জি (১৯তম আবর্তন) বলেন,

“শিক্ষক নিয়োগের খবরটা শোনার পর সংগীত বিভাগে পড়াশোনা করার একটা ইতিবাচক দিক মনে করতে শুরু করেছিলাম। কিন্তু নিয়োগ বাতিল হওয়ার খবর শুনে সেটা এক মুহূর্তে ধুলিস্যাৎ হয়ে গেছে। এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাই।”

শিক্ষক ও শিক্ষার্থীরা বলেন, সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ে সহকারী শিক্ষক পদ পুনর্বহালের মাধ্যমে মানবিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনের এই দাবিকে তারা পূর্ণ সমর্থন জানাচ্ছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির