1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ

“ঘিওরে বেগুন নারচী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরির অনৈতিক কর্মকাণ্ডে চাঞ্চল্য”

  • আপডেট : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১৩১ জন দেখেছেন

“ঘিওরে বেগুন নারচী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরির অনৈতিক কর্মকাণ্ডে চাঞ্চল্য”

আল মামুন মানিকগঞ্জ প্রতিনিধি :

মানিকগঞ্জের ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের ৬ নং বেগুন নারচী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি মোঃ জামাল মিয়ার অনৈতিক কর্মকাণ্ডে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিদ্যালয়ের সচিবালয়ের পিয়ন হাজী খোরশেদের ভাই, দুই সন্তানের জনক মোঃ জামাল মিয়া, পলি নামের এক হিন্দু মহিলাকে নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে রাতে রঙ্গলীলায় লিপ্ত হলে স্থানীয় জনগণ তাদের আটক করে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাস্থলে উপস্থিত লোকজন পলি নামের মহিলাকে গরুর দড়ি দিয়ে বেঁধে রাখে এবং জামাল মিয়া ওয়াল টপকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে বিদ্যালয়ের কক্ষে আটকে রাখা হয়। পরে স্থানীয়রা ঘটনাটি ইউনিয়ন পরিষদের সদস্য ও পুলিশকে অবহিত করেন।

বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মোঃ ফারুক হোসেন বলেন, “তারা দু’জন বিবাহের এফিডেভিট কাগজ দেখিয়েছে। রাতে স্থানীয়দের হাতে তারা আটক হয়।”

পয়লা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মন্টু মেম্বার বলেন, “স্থানীয়রা তাদের আটক করেছে, পুলিশ এসে দুই পক্ষের বক্তব্য শুনে পরবর্তী ব্যবস্থা নেবে।”

ঘিওর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাতিশা তুল ইসলাম জানান, “ঘটনার বিষয়ে প্রাথমিক শিক্ষা অফিসারকে অবহিত করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এলাকাবাসীর দাবি, “দপ্তরি জামাল মিয়া বিবাহিত হয়েও বিদ্যালয় প্রাঙ্গণে এমন লজ্জাজনক ঘটনা ঘটিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন। তার স্থায়ীভাবে চাকরি থেকে অপসারণ দাবি করছি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির