1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ

“খাগড়াছড়িতে ভাইবোনছড়া আইডিয়াল স্কুলে সুহৃদ সমাবেশ ও শিক্ষা উপকরণ বিতরণ”

  • আপডেট : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৬৫ জন দেখেছেন

“খাগড়াছড়িতে ভাইবোনছড়া আইডিয়াল স্কুলে সুহৃদ সমাবেশ ও শিক্ষা উপকরণ বিতরণ”

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি।

খাগড়াছড়ি জেলা সদরের ভাইবোনছড়া আইডিয়াল স্কুলে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে সুহৃদ সমাবেশ ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান। বুধবার (১২ নভেম্বর) দুপুরে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাইবোনছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুজন চাকমা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পুলক বরন চাকমা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডা. সুবল জ্যোতি চাকমা, ভাইবোনছড়া মিলেনিয়াম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাতু মনি চাকমা, আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক অনিমেষ চাকমা, ভারত প্রত্যাগত জুম্ম শরনার্থী কল্যাণ সমিতির প্রতিনিধি কান্তি লাল দেওয়ান, বিশিষ্ট ঠিকাদার তরুন সেন ত্রিপুরা এবং কাঠ ব্যবসায়ী কল্যাণ সমিতির সদস্য মো. জাহাঙ্গীর আলম-সহ আরও অনেকে।
অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন,“তোমরা যা-ই হও না কেন, প্রথমে ভালো মানুষ হতে হবে। মনোযোগ দিতে হবে পড়াশোনায়। মোবাইলের প্রতি আসক্তি কমিয়ে বইয়ের প্রতি ভালোবাসা বাড়াতে হবে, কারণ বইই জীবনের প্রকৃত সম্পদ।”
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের বই পড়ায় উৎসাহিত করতে বিভিন্ন লেখকের ১০০টি বই প্রদান কনেন ডা. সুবল জ্যোতি চাকমা ও শিক্ষা উপকরণ প্রদান করা হয়।
আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানের প্রতি অনুরাগ সৃষ্টি করবে এবং নৈতিক ও সৃজনশীল প্রজন্ম গঠনে ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে শিক্ষার্থীদের মনোবল বাড়িয়ে তোলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির