1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ

“১, বুটেক্স সায়েন্স ক্লাবের নেতৃত্বে তাসমিয়া-পিয়াস”

  • আপডেট : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ৬০ জন দেখেছেন

“১, বুটেক্স সায়েন্স ক্লাবের নেতৃত্বে তাসমিয়া-পিয়াস”

নাজমুল ইসলাম, বুটেক্স প্রতিনিধি

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) সায়েন্স ক্লাবের কার্যনির্বাহী কমিটি ২০২৫–২৬ গঠিত হয়েছে৷ কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ৪৭তম ব্যাচের অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী তাসমিয়া বিনতে ফায়জুর। সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন একই ব্যাচের ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী পিয়াস কুমার সরকার।

বুধবার (১২ নভেম্বর) ক্লাবের মডারেটর শেখ মোহাম্মদ রাফির স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে নতুন কার্যনির্বাহী কমিটি প্রকাশিত হয়। ক্লাবটির সহ-সভাপতিরা হলেন তৌসিফ শিকদার আবিদ, আরাফ তাহমিদ, মো. মোসাদ্দেক রাশিদ মোল্লা, মারুফা কামাল রিনি, নাইমুল হাসান নাঈম, তৌহিদুল ইসলাম শিশির ও মো. মুনতাসির আল মারুফ।

বুটেক্স সায়েন্স ক্লাবের নবনিযুক্ত সভাপতি তাসমিয়া বিনতে ফায়জুর বলেন, বুটেক্স সায়েন্স ক্লাবের দায়িত্ব পাওয়াটা আমার জন্য সত্যিই একটা বড় সুযোগ। এই ক্লাব সবসময়ই আমাদের ক্লাসরুমের বাইরে ভাবতে, বিজ্ঞান এবং গবেষণার দুনিয়াটা নতুনভাবে দেখতে উৎসাহ দিয়েছে। এখন এই জায়গা থেকে আমি চেষ্টা করব আরও শেখার, একসাথে কাজ করার ও নতুন কিছু করার সুযোগ তৈরি করতে। আমি চাই ক্লাব এমন একটি জায়গা হোক, যেখানে সবাই নিজের চিন্তাগুলো বাস্তবে পরিণত করতে অনুপ্রাণিত হবে।

সাধারণ সম্পাদক পিয়াস কুমার সরকার বলেন, সাধারণ সম্পাদক হিসেবে আমার লক্ষ্য হবে ক্লাবটিকে আরও বেশি উদ্ভাবন, গবেষণা ও টিমওয়ার্কের মাধ্যমে এগিয়ে নেওয়া। আমি চাই আমাদের ক্লাব এমন একটি প্ল্যাটফর্ম হোক, যেখানে প্রত্যেক সদস্য নিজের উদ্ভাবনী ভাবনাগুলোকে বাস্তবে রূপ দিতে পারে।

উল্লেখ্য, গত কার্যনির্বাহী কমিটিতে সভাপতি হিসেবে ৪৬তম ব্যাচের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী মো. নাহিদ হাসান তালুকদার এবং সাধারণ সম্পাদক হিসেবে একই ব্যাচের টেক্সটাইল মেশিনারী ডিজাইন অ্যান্ড মেইনটেনেন্স বিভাগের শিক্ষার্থী হোসাইন আল আশরাফ দায়িত্ব পালন করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির