“আজমিরীগঞ্জে শিক্ষার্থীদের শ্লীলতাহানি অভিযোগে শিক্ষক গ্রেফতার”
বিক্ষুব্ধ জনতার ঘেরাও, পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে
জি.এমবাবু,উপজেলাপ্রতিনিধি,মাধবপুর,হবিগঞ্জ।
বুধবার (১২/০৯/২০২৫ইং) রাতে হবিগঞ্জের আজমিরীগঞ্জে শিক্ষার্থীদের শ্লীলতাহানির অভিযোগে জলসুখা আটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শম্ভু দেবনাথকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই শিক্ষক বিদ্যালয়ের মেয়ে শিক্ষার্থীদের অশোভনভাবে স্পর্শ করতেন বলে অভিযোগ ওঠে। ঘটনাটি জানাজানি হলে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে তার বাড়ি ঘেরাও করে এবং ইটপাটকেল নিক্ষেপ শুরু করে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা ও থানা পুলিশ। উত্তেজিত জনতাকে শান্ত করে পুলিশ শম্ভু দেবনাথকে হেফাজতে নেয়।
আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান,
> “বর্তমানে অভিযুক্ত শিক্ষক আমাদের হেফাজতে রয়েছেন। অভিযোগের সত্যতা যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
Leave a Reply