“মনোহরদীতে কুরআন সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে মেধা বিকাশ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত”
আমিনুল ইসলাম জনি,মনোহরদী,নরসিংদী।
নরসিংদী জেলার মনোহরদী উপজেলার শিক্ষা বান্ধব সামাজিক সংগঠন “কুরআন সুন্নাহ্ ফাউন্ডেশন”র আয়োজনে মেধা বিকাশ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার ১৪/১১/২০২৫ ই; তারিখে সকালে মনোহরদী পৌরসভার বাসস্ট্যান্ডে অবস্থিত গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
মনোহরদী উপজেলার ১৪২ টি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী এবং ৪৯ টি হাই স্কুল এর অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা উক্ত পরীক্ষায় অংশগ্রহণ করেন।
উক্ত পরীক্ষায় নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন, মনোহরদী সরকারি কলেজ এর সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব নজরুল ইসলাম খান
তিনি বলেন কুরআন সুন্নাহ ফাউন্ডেশনের কর্তৃক আয়োজিত মেধাবিকাশ বৃত্তি পরীক্ষা প্রতি বছরই এটা আয়োজন করে থাকে। সেই সাথে আর্ত মানবতার সেবায় সর্বদা নিয়োজিত একটা সামাজিক সংগঠন। জ্ঞানের সঠিক পরিচর্যা এবং আলো ছড়িয়ে দিতে এ সংগঠন এর ভূমিকা অপরিসীম।
বৃত্তি পরীক্ষায় পরিদর্শক হিসেবে উপস্থিত ছিলেন,কুরআন সুন্নাহ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ শফিকুল ইসলাম। অর্থ বিষয়ক সম্পাদক ও গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠাতা সদস্য জনাব মোহাম্মদ শরিফুল আলম।
মনোহরদী উপজেলা স্বেচ্ছাসেবী পরিষদের প্রতিষ্ঠাতা পরিচালক,জনাব মোঃ আল মমিন হোসেন সজীব। দৈনিক স্বদেশের কন্ঠ এর বার্তা সম্পাদক ও সূর্যোদয় সমাজকল্যাণ সংস্থা এর প্রতিষ্ঠাতা সভাপতি, জনাব মোঃ আমিনুল ইসলাম জনি (বিএসসি)।আল-হেরা ফাউন্ডেশন এর চেয়ারম্যান,জনাব মোঃ মাহমুদুল হাসান লিমন। নরসিংদী ন্যাশনাল কলেজ এর প্রভাষক জনাব মোঃ আশরাফুল আলম।সমাজবন্ধু মুহাম্মদ ইকবাল হোসাইন,ডিজিএম, ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল, ঢাকা। সভাপতি,এসএস ওয়েলফেয়ার ফাউন্ডেশন,গাজীপুর।
বৃত্তি পরীক্ষার লক্ষ্য, উদ্দেশ্য ও সুষ্ঠু পরিবেশ সম্পর্কে গণমাধ্যমকে বিস্তারিত জানিয়ে, কুরআন সুন্নাহ্ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ শফিকুল ইসলাম, বলেন শিক্ষার্থীদেরকে পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানো,মেধাবী করে ঘরে তোলার জন্য মেধাবিকাশ বৃত্তি পরীক্ষা একটি কার্যকরী ভূমিকা পালন করবে।
পরীক্ষায় দায়িত্বপ্রাপ্ত কেন্দ্র সচিব এর দায়িত্ব পালন করেন,গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আতিকুল ইসলাম।
এ সময় বৃত্তি পরীক্ষাকে ঘিরে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। সেই সাথে অভিভাবক এবং শিক্ষার্থীরা অত্র প্রতিষ্ঠান এখানে অবকাঠামো,প্রতিষ্ঠানের শৃঙ্খলা, শিক্ষার্থী এবং অভিভাবকরা মুগ্ধ। কুরআন সুন্নাহ ফাউন্ডেশন কর্তৃক,মেধাবৃত্তি বিকাশ পরীক্ষা সর্বদাই চালু থাকবে এবং এই সংগঠনটি বিভিন্ন সামাজিক কাজে এবং আর্ত মানবতার সেবায় বিভিন্ন কাজে সহায়তা করে আসছে।
Leave a Reply