“সিরাজদিখানে সি.কে.এইচ ক্লাবের ঈদ উপহার বিতরণ”
কনক হাসান ফাহিম,বিশেষ প্রতিনিধি।
মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখানে সমাজসেবামূলক সংগঠন সি.কে.এইচ ক্লাব প্রতি বছরের ন্যায় এবারও সুবিধাবঞ্চিত ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে।
আজ শনিবার ২২ই মার্চ সকালে উপজেলার কেয়াইন ইউনিয়নের হাজীগাঁও কাজিশাল গ্রামে অবস্থিত সংগঠনের নিজস্ব কার্যালয়ের সামনে থেকে স্বেচ্ছাসেবী সদস্যদের মাধ্যমে উপহার বিতরণ করা হয়।
উপহার সামগ্রীর মধ্যে ছিল কেজি চিনি, পোলাউ এর চাল, সেমাই, নুডুলস, তেল, খোরমা কিসমিস, গরম মসলা, যা একটি প্যাকেটে করে ইউনিয়নের দেড় শতাধিক হতদরিদ্র পরিবারের বাড়িতে পৌঁছে দেওয়া হয়। এই কার্যক্রমের মাধ্যমে সংগঠনটি তার সামাজিক দায়িত্ব পালন করেছে এবং ঈদের আনন্দে সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফুটিয়েছে।
এ মানবিক কর্মসূচিতে সি.কে.এইচ ক্লাবের সভাপতি,জনাব মোঃ রনি ইসলাম লিমন, সাধারণ সম্পাদক,জনাব জাহিদ ইসলাম শাওন, ভারপ্রাপ্ত ক্রীড়া সম্পাদক আব্দুল্লাহ মনিফ সহ সংগঠনের স্বেচ্ছাসেবী সদস্যরা অংশগ্রহণ করেন।
প্রবাসী কয়েকজন শুভাকাঙ্ক্ষী সদস্যও এই উদ্যোগে সাহায্য-সহযোগিতা প্রদান করেন, যাতে এই উদ্যোগটি সফলভাবে সম্পন্ন হতে পারে।
এছাড়া, সি.কে.এইচ ক্লাব একটি অরাজনৈতিক এবং অলাভজনক সমাজসেবামূলক সংগঠন হিসেবে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে দীর্ঘদিন ধরে তাদের সাহায্য সহযোগিতা করে আসছে। ধর্মীয় এবং সামাজিক নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডে সংগঠনটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, যা সমাজের কল্যাণে অবদান রেখে চলেছে।এই উদ্যোগটি সমাজে মানবিক মূল্যবোধের চর্চা এবং সহানুভূতির বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য অত্যন্ত প্রশংসনীয়। সি.কে.এইচ ক্লাবের সদস্যরা ভবিষ্যতেও এমন ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে, এমন আশাবাদ ব্যক্ত করা হচ্ছে।সিরাজদিখানে সি.কে.এইচ ক্লাবের ঈদ উপহার বিতরণ।
Leave a Reply