“শিবপুরে তারুণ্যের আলো স্মৃতি সংসদের ইফতার মাহফিল অনুষ্ঠিত”
ছিদ্দিকুর রহমান,শিবপুর, নরসিংদী।
গতকাল ২২শে মার্চ শনিবার সামাজিক সংগঠন তারুণ্যের আলো স্মৃতি সংসদের পক্ষ থেকে নরসিংদী জেলার শিবপুর উপজেলা দঃ সাধারচর উচ্চ বিদ্যালয়ের মাঠে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দঃ সাধারচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মাহমুদুল হাসান বাসেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি, বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল হারিস রিকাবদার (কালা মিয়া) স্যার।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সফল সাধারণ সম্পাদক, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, তরুন প্রজন্মের আইকন, শিবপুরের মাটি ও গণমানুষের নেতা জনাব আকরামুল হাসান মিন্টু । আরও উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দসহ সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ।
তরুন্যের আলো স্মৃতি সংসদের সভাপতি বলেন, সমাজের শৃঙ্খলা বজায় রাখা, মাদকমুক্ত সমাজ গড়া, চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান নেওয়াসহ সচেতন নাগরিক গঠন করা তারুণ্যের আলো স্মৃতি সংসদ এর মূল লক্ষ্য।
উল্লেখ্য যে, গত ০৪/০৯/২৪ এ তারুণ্যের আলো স্মৃতি সংসদ এর যাত্রা শুরু করে। এরই মধ্যে এই সংগঠনটি নানা ধরনের সামাজিক কর্মকাণ্ড অংশগ্রহণ করেছে। আগামীতেও সামাজিক কল্যানমূলক কাজ করে যাবে বলে সংগঠনটি প্রতিশ্রুতি দেয়।
Leave a Reply