“গাংকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিজ্ঞান মেলা, উপকরণ মেলা ও পিঠা উৎসব অনুষ্ঠিত”
মোঃআঃরাকিব(মনোহরদী)
নরসিংদীর মনোহরদী উপজেলার গাংকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৫ নভেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ তারিখে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বিজ্ঞান মেলা, উপকরণ মেলা ও পিঠা উৎসব উপলক্ষে অভিভাবক সমাবেশ। দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনগণের অংশগ্রহণে পুরো বিদ্যালয় প্রাঙ্গণ পরিণত হয় উৎসবের মহাসমারোহে।
অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ জনাব প্রফেসর মোশতাক আহমেদ ভূঁইয়া, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব নিরঞ্জন কুমার রায়, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব শরীফ রফিকুল ইসলাম, মনোহরদী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব হাসান মোহাম্মদ জোনায়েদ, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ এনামুল হক এবং জনাব রকিব হাসান।
এসময় অনেক অতিথিবৃন্দ শিক্ষার্থীদের তৈরি বিজ্ঞান প্রজেক্ট ও উপকরণ প্রদর্শনী পরিদর্শন করেন এবং পিঠা উৎসবের আয়োজন উপভোগ করেন। তারা শিক্ষার্থীদের সৃজনশীলতা বৃদ্ধি, প্রযুক্তি শিক্ষার প্রতি আগ্রহ জাগানো এবং সাংস্কৃতিক ঐতিহ্য ধরে রাখার এই আয়োজনকে অত্যন্ত প্রশংসনীয় বলে উল্লেখ করেন।
অনুষ্ঠানের সফল আয়োজন ও সার্বিক সহযোগিতার জন্য সম্মানিত অতিথিবৃন্দকে বিদ্যালয় কর্তৃপক্ষ আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করে।
Leave a Reply