1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ

“জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১০ নম্বর হলে গাঁজা সেবনের অভিযোগে বহিরাগতসহ ৪ জন আটক”

  • আপডেট : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১৫২ জন দেখেছেন

“জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১০ নম্বর হলে গাঁজা সেবনের অভিযোগে বহিরাগতসহ ৪ জন আটক”

 মোঃ শাকিল হোসাইন জাবি প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ১০ নম্বর হলে গাঁজা সেবনের সময় চারজনকে আটক করেছে হলের আবাসিক শিক্ষার্থী ও হল সংসদের প্রতিনিধিরা। রবিবার (১৬ নভেম্বর) রাত ১২টা ৩০ মিনিটের দিকে হলের ১৩১ নম্বর কক্ষে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে ধরা হয়।

আটক ব্যক্তিদের মধ্যে দুইজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী—ফাহিম (জুওলজি ৫৪ ব্যাচ) ও আরিফ (রসায়ন ৫৩ ব্যাচ)। এ ছাড়া ধরা পড়েছেন বহিরাগত সাজিদ। ঘটনাস্থলে উপস্থিতদের ভাষ্যমতে, আরিফ ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, ৫৪ ব্যাচের কয়েকজন শিক্ষার্থী অভিযোগ নিয়ে তাদের কাছে আসেন। তাঁদের এক বন্ধু ইমরানকে একটি কক্ষ থেকে বের হতে বাধ্য করা হয় এবং সে কক্ষে বহিরাগতসহ কয়েকজনকে মাদক সেবন করতে দেখা যায়। পরে আবাসিক শিক্ষার্থী ও হল সংসদের প্রতিনিধিরা গিয়ে তাদের আটক করেন। পরে ঘটনাটি হল প্রশাসনকে অবহিত করা হলে কর্তৃপক্ষ অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করেন এবং হলের বাইরে থাকা ব্যক্তিদের প্রক্টর অফিসে হস্তান্তর করেন।

১০ নম্বর হলের সহকারী আবাসিক শিক্ষক ইমরান হোসাইন সুমন বলেন,
“যারা আমাদের হলের শিক্ষার্থী, তাঁদের বিষয়ে হল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে। প্রাধ্যক্ষ স্যার বর্তমানে উপস্থিত না থাকায় আমাকে আশ্বস্ত করেছেন যে আগামীকাল প্রথম প্রহরেই একটি তদন্ত কমিটি গঠন করা হবে। আর বহিরাগতদের বিষয়ে কেন্দ্রীয় প্রশাসন সিদ্ধান্ত নেবে। এটি আমাদের এখতিয়ারভুক্ত নয়।”

আবাসিক শিক্ষার্থীদের মতামত: “মাদকমুক্ত হল চাই”

হলের শিক্ষার্থীদের একাধিকজন বলেন,
“আমাদের হলে বহিরাগতদের অবাধ প্রবেশ অনেক সমস্যা সৃষ্টি করছে। মাদক সেবন কোনোভাবেই বরদাশত করা যায় না। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আরও কঠোর ব্যবস্থা নিতে হবে।”

আরেকজন শিক্ষার্থী জানান,
“হলকে নিরাপদ রাখতে হলে নিয়মিত মনিটরিং বাড়ানো উচিত। এমন ঘটনা হলে আমাদের পরিবেশ নষ্ট হয় এবং শিক্ষার্থীদের পড়াশোনার জন্যও ক্ষতিকর।”

হলের শিক্ষার্থীরা প্রশাসনের দ্রুত তদন্ত ও কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অন্যায় কাজে জড়াতে সাহস না পায়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির