1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ

“খাগড়াছড়িতে ‘হেলথ অলিম্পিয়াড ’ অনুষ্ঠিত: শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতে অনন্য উদ্যোগ”

  • আপডেট : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১১২ জন দেখেছেন

“খাগড়াছড়িতে ‘হেলথ অলিম্পিয়াড ’ অনুষ্ঠিত: শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতে অনন্য উদ্যোগ”

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি প্রতিনিধি।

আমার স্বাস্থ্য, আমার অধিকার,স্বাস্থ্য সেবায় সমতা চাই,মানবিক বিশ্ব গড়তে চাই”এই স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়িতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো হেলথ অলিম্পিয়াড ।
সোমবার (১৭নভেম্বর) সকালে সদর উপজেলা পরিষদ হল কক্ষে আয়োজনটি অনুষ্ঠিত হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্যবিষয়ক জ্ঞান বৃদ্ধি, অধিকার সম্পর্কে সচেতনতা এবং স্বাস্থ্যসেবায় সমতা প্রতিষ্ঠার লক্ষ্যেই এ আয়োজন করা হয়। এ উপলক্ষ্যে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ সময় জেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের আহ্বায়ক সাধন কুমার চাকসা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের।

এ সময় জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম,জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. ফারুক আব্তুল্লাহ,বাংরাদেশ হেল্থ ওয়াচের প্রোগ্রাম ম্যানেজার রাজেশ অধিকারী,জাবারাং কল্যাণ সমিতি’র নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরাসহ জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি আয়োজন করেন স্বাস্থ্য অধিকার যুব ফোরাম, এবং সার্বিক সহযোগিতায় ছিল বাংলাদেশ হেলথ ওয়াচ ও জাবারাং কল্যাণ সমিতি।

দিনব্যাপী আলোচনায় বক্তারা বলেন, একজন শিক্ষার্থীর সুস্থতা শুধু ব্যক্তিগত নয়, সমাজ ও রাষ্ট্রের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা আরও জানান, স্বাস্থ্যসেবায় বৈষম্য দূর করে মানবিক বিশ্ব গড়তে তরুণ প্রজন্মের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ জরুরি।

অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থীরা স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন ইন্টারঅ্যাকটিভ সেশন, কুইজ ও আলোচনা সভায় অংশগ্রহণ করে। সবাই একমত হন যে স্বাস্থ্যসচেতন প্রজন্ম গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রয়োজন।

আয়োজকদের মতে, “স্বাস্থ্যসেবা সমতা চাই, মানবিক বিশ্ব গড়তে চাই”এই লক্ষ্যকে সামনে রেখে হেলথ অলিম্পিয়াড আগামীদিনেও ধারাবাহিকভাবে চলমান থাকবে।

হেলথ অলিম্পিয়াড ২০২৫ শিক্ষার্থীদের মনে নতুন উদ্দীপনা ছড়িয়ে দিয়েছে,নিজের স্বাস্থ্য নিজের অধিকার, এবং সেই অধিকার প্রতিষ্ঠায় সচেতনতার কোন বিকল্প নেই।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির