1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ খাগড়াছড়িতে আন্তর্জাতিক ব্যবসার নতুন দিগন্ত, চীনের বাজারে যুক্ত হওয়ার সুযোগ স্থানীয় উদ্যোক্তাদের” “মনোহরদীতে ইশা ব্লাড ফাউন্ডেশনের নব-কমিটির পরিচিতি সভা ও সর্বোচ্চ রক্তদাতা সংবর্ধনা” ধাওয়া করে ১২৫ কেজি চোরাই তার ও সিএনজিসহ গ্রেপ্তার ১: চান্দগাঁওয়ে এসআই শাহ নওয়াজের অদম্য অভিযান সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার”

“বন্যার্তদের পাশে “স্মার্ট শ্রীপুর উদ্যোক্তা পরিবার গাজীপুর” ফেইসবুক গ্রুপ”

  • আপডেট : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ১৭২ জন দেখেছেন

“বন্যার্তদের পাশে “স্মার্ট শ্রীপুর উদ্যোক্তা পরিবার গাজীপুর” ফেইসবুক গ্রুপ”

বাবুল মিয়া,শ্রীপুর গাজীপুর প্রতিনিধি :

দেশের চলমান বন্যা পরিস্থিতিতে দুর্গতদের সহায়তায় কাজ করছে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার  অনলাইন উদ্যোক্তার একটি সংগঠন  “স্মার্ট শ্রীপুর উদ্যোক্তা পরিবার গাজীপুর” ফেইসবুক গ্রুপ। সংকটাপন্ন বন্যা কবলিত এসব এলাকায় উদ্ধার কার্যক্রমের পাশাপাশি সকল ধরণের মানবিক সহায়তা প্রদানে নিরলস কাজ করে যাচ্ছে সংগঠনটির স্বেচ্ছাসেবকরা।

সংস্থাটি এরইমধ্যে পানিবন্দী মানুষদের উদ্ধার, শুকনো খাবার ও বিশুদ্ধ খাবার পানি বিতরণ, জরুরি প্রাথমিক চিকিৎসাসেবা ও পারিবারিক যোগাযোগ পূনঃস্থাপনে সহায়তাসহ প্রয়োজনীয় সতর্কবার্তা প্রচার করছে।

স্মার্ট শ্রীপুর উদ্যোক্তা পরিবার গাজীপুর গ্রুপের পরিচালক -রাকিবুল হাসান, মিজান শেখ, আব্দুল্লাহ ইমরান, ও  তুহিন আকন্দের পরিচালনায় সংগঠনটি সর্বমোট ১৮ জন সদস্য  ৬ জন করে টিম নিয়ে বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে কাজ করেছে। পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে বন্যা কবলিত ফেনি সদর সহ ও পরশুরাম এবং ফুলগাজী এলাকাগুলোতে ১০০ পরিবারের মাঝে ৩ দিনের ফুড প্যাকেজ প্রদানে। বর্ণিত কার্যক্রম বাস্তবায়নে  প্রায় ১ লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয় “স্মার্ট শ্রীপুর উদ্যোক্তা পরিবার গাজীপুর গ্রুপ” এর পক্ষ থেকে।

চলমান বন্যায়  মানবিক সহায়তা পৌঁছানোর লক্ষ্যে স্মার্ট শ্রীপুর উদ্যোক্তা পরিবার গাজীপুর গ্রুপ” এর পক্ষ থেকে তহবিল সংগ্রহের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই চলমান সংকট মোকাবিলায় স্থানীয় প্রতিষ্ঠান, দানশীল ব্যক্তিবর্গ ও প্রবাসীদের নিকট সহায়তার জন্য আহ্বান করা হয়েছে। বিকাশ অথবা স্মার্ট শ্রীপুর উদ্যোক্তা পরিবার গাজীপুর গ্রুপের এডমিন, মডারেটরের সাথে যোগাযোগ  করে ডোনেট করা যাবে।

গ্রুপের পরিচালক রাকিবুল হাসান  জানান, বন্যাকবলিত কিছু  এলাকায় আমাদের  সেচ্ছাসেবকরা আন্তরিকতার সঙ্গে নিরলসভাবে কাজ করছে। মানবিক সহায়তার লক্ষে সহযোগী  হিসেবে বন্যার্তদের মানবিক সহায়তা প্রদান ও জানমালের ক্ষয়ক্ষতি নিরসনে বন্যাকবলিত মানুষের পাশে  আছে “শ্রীপুর স্মার্ট শ্রীপুর উদ্যোক্তা পরিবার গাজীপুর গ্রুপ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির