1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ

“সুন্দরগঞ্জে দিনাজপুর শিক্ষাবোর্ড চেয়ারম্যানকে সংবর্ধনা”

  • আপডেট : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৭৪ জন দেখেছেন

“সুন্দরগঞ্জে দিনাজপুর শিক্ষাবোর্ড চেয়ারম্যানকে সংবর্ধনা”

শহীদুল ইসলাম শহীদ,সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ

গাইবান্ধার সুন্দরগঞ্জে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুর এর চেয়ারম্যান প্রফেসর মহাঃ তৌহিদুল ইসলামকে সংবর্ধনা দেয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায়  উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান সবুজ শিক্ষালয় ও গ্রীন রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।

প্রতিষ্ঠানটির আয়োজনে এ উপলক্ষে “শিক্ষার মানোন্নয়ন ও সামগ্রিক শিক্ষার পরিবেশ সুদৃঢ়” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান

অধ্যক্ষ মুহাঃ একরামুল হক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মহাঃ তৌহিদুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন  শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মোঃ আবু সায়েম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ বি নকিবুল হাসান, একাডেমিক সুপারভাইজার মোঃ বেলাল হোসেন ও পৌরসভার সাবেক মেয়র মোঃ নুরুন্নবী প্রামাণিক সাজু।

অনুষ্ঠানের শুরুতে বোর্ডের চেয়ারম্যানকে ফুলেল শুভেচছা জানানোর পরে সম্মাননা স্মারক ও মানপত্র তার হাতে তুলে দেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মুহাঃ একরামুল হক। এ সময় অন্যান্য অতিথিদেরকেও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় কলেজটির পক্ষ থেকে।

এর আগে অতিথিবৃন্দ বিভিন্ন শ্রেণি কক্ষে গিয়ে পাঠদান পর্যবেক্ষণ ও কলেজ ক্যাম্পাসের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির