1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ খাগড়াছড়িতে আন্তর্জাতিক ব্যবসার নতুন দিগন্ত, চীনের বাজারে যুক্ত হওয়ার সুযোগ স্থানীয় উদ্যোক্তাদের” “মনোহরদীতে ইশা ব্লাড ফাউন্ডেশনের নব-কমিটির পরিচিতি সভা ও সর্বোচ্চ রক্তদাতা সংবর্ধনা” ধাওয়া করে ১২৫ কেজি চোরাই তার ও সিএনজিসহ গ্রেপ্তার ১: চান্দগাঁওয়ে এসআই শাহ নওয়াজের অদম্য অভিযান সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার”

“জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৫৪তম ব্যাচের নবীনবরণ: মেধা ও নৈতিকতার সমন্বয়ে আলোকিত মানুষ গড়ার প্রত্যয় উপাচার্যের”

  • আপডেট : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ২১০ জন দেখেছেন

“জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৫৪তম ব্যাচের নবীনবরণ: মেধা ও নৈতিকতার সমন্বয়ে আলোকিত মানুষ গড়ার প্রত্যয় উপাচার্যের”

মো: শাকিল হোসাইন জাবি প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে নবভর্তি শিক্ষার্থীদেরকে বরণ করতে হাজারো শিক্ষার্থী, শিক্ষক, সাংস্কৃতিক সংগঠন ও স্বেচ্ছাসেবী সংগঠনের অংশগ্রহণে সারাদিনজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। সোমবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে ৫৪তম ব্যাচের আনুষ্ঠানিক প্রবেশিকা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসান নবীন শিক্ষার্থীদের উদ্দেশে জ্ঞানচর্চা ও নৈতিকতার গুরুত্ব তুলে ধরে বলেন,
“মেধাচর্চার পাশাপাশি নৈতিকভাবে আলোকিত হতে হবে। জাবি থেকে আমরা শুধু মেধাবী নয়, নৈতিকভাবে আলোকিত মানুষ গড়তে চাই।”

তিনি আরও বলেন,
“আমাদের ছাত্র-জনতা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে প্রমাণ করেছে—তারা স্বপ্নের বাংলাদেশ নির্মাণে বিশ্বাসী। আজ থেকে তোমাদের নতুন অধ্যায় শুরু হলো। এই অধ্যায়ের সফল সমাপ্তি তোমাদের নিয়ে যাবে অনন্য উচ্চতায়।”

উপাচার্য নবীনদের উদ্দেশে বিশ্ববিদ্যালয়ের সম্ভাবনা, গবেষণা, সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধ অর্জনের সুযোগ তুলে ধরে যোগ করেন,
“এখানে উচ্চশিক্ষার সবটুকু আয়োজন তোমাদের জন্য সুনিশ্চিত করা হবে। বিশ্ববিদ্যালয় হলো তোমাদের আত্ম-উন্নয়নের বড় মঞ্চ—এই মঞ্চকে কাজে লাগিয়ে নিজেদের দেশের যোগ্য মানবসম্পদে রূপান্তর করতে হবে।”

মেধাচর্চা, নৈতিকতা ও দায়িত্ববোধ—বক্তাদের মূল বার্তা

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব।

বক্তারা জ্ঞান-বিজ্ঞান, গবেষণা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করেন। নবীন শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকশিত করে দেশ ও মানবকল্যাণে কাজ করার পরামর্শ দেন তাঁরা।

স্বাগত বক্তব্য রাখেন ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক মো. জাকির হোসেন।

প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধি তুলে ধরেন। যৌন হয়রানি-সংক্রান্ত অভিযোগ কমিটির সভাপতি অধ্যাপক ড. মির্জা তাসলিমা সুলতানা এ বিষয়ে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন।

জাকসু নেতাদের বার্তা

জাকসু ভিপি আব্দুর রশিদ জিতু এবং এজিএস ফেরদৌস আল হাসান নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবন, দায়িত্ববোধ ও ইতিবাচক ক্যাম্পাস সংস্কৃতি গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।

উৎসবমুখর পুরো ক্যাম্পাস, নিরাপত্তা ও শৃঙ্খলায় রোভার স্কাউটস ও বিএনসিসির প্রশংসনীয় ভূমিকা

দিনভর পুরো ক্যাম্পাসজুড়ে ছিল নবীন শিক্ষার্থীদের পদচারণা, সাংস্কৃতিক পরিবেশনা, বিভিন্ন বিভাগের পরিচিতি ও নানা আয়োজন। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে মিলনায়তন পর্যন্ত ছিল এক উৎসবমুখর পরিবেশ।

অনুষ্ঠানের শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে জাবির রোভার স্কাউটস শাখা ও বিএনসিসি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নবীনদের নির্দেশনা, মিলনায়তনে প্রবেশ, সারিবদ্ধতা রক্ষা এবং পুরো অনুষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনায় তাদের অবদান প্রশংসিত হয়।
৫৪তম ব্যাচের প্রবেশিকা অনুষ্ঠান পরিণত হয় এক স্মরণীয়, আনন্দমুখর ও শিক্ষণীয় দিনে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির