“গাজার গণহত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বর্জন”
কনক হাসান ফাহিম,ঢাকা বিশ্ববিদ্যালয়।
বিশ্বের পরাশক্তির সমর্থনে ইসরায়েলি সরকারের গণহত্যা চলমান গাজায়। গাজার অবিরাম বিমান হামলায় অনেক মানুষ, শিশু, বৃদ্ধসহ অসংখ্য মানুষ প্রাণ হারাচ্ছে এবং তাদের অনেকেই চিকিৎসাসেবা না পেয়ে মৃত্যুবরণ করছে। এমনকি চিকিৎসকরা পর্যন্ত হত্যার শিকার হচ্ছেন। যখন পুরো মুসলিম বিশ্ব নিশ্চুপ থেকে এই গণহত্যা পর্যবেক্ষণ করছে, তখন গাজায় ফিলিস্তিনিদের নৃশংস হত্যাকাণ্ড অব্যাহত রয়েছে। এই পরিস্থিতিতে, শক্তিশালী মুসলিম দেশগুলোর নীরবতা ও অপ্রতিরোধ্যতা গভীরভাবে দুঃখিত করেছে।এমনই পরিস্থিতিতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি বিভাগের শিক্ষার্থীরা নিজেদের নৈতিক দায়িত্ব মনে করে গাজার গণহত্যা এবং মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে। তাদের তরফ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, তারা ৭ এপ্রিল ২০২৫, ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করেছে এবং ওইদিন বিভাগসমূহের সব ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দেওয়া হয়েছে।
বিশ্বব্যাপী গাজার গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদের অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের নৈতিক দায়বদ্ধতা মনে করে এই প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করছে। তারা মনে করে, মানবতার জন্য এমন ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে প্রতিবাদ করা তাদের কর্তব্য। এ ধরনের মানবাধিকার লঙ্ঘনের প্রতি আন্তর্জাতিক সংস্থাগুলোর নীরবতা গভীর উদ্বেগের সৃষ্টি করেছে।
Leave a Reply