1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সারাদেশে দ্বিতীয়! জাতীয় যুব পুরস্কার-২০২৬ অর্জন করলেন লালপুরের রায়হান” নেত্রকোনায় পাঁচ প্রতিষ্ঠানে শূন্য পাস ৩০ পরীক্ষার্থীর কেউই উত্তীর্ণ নয়, জেলার সামগ্রিক পাসের হারও ৫০ শতাংশের নিচে।  ঘোড়াঘাটে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালি চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় “দক্ষ যুবসমাজ গড়ার প্রত্যয়ে খাগড়াছড়িতে জাবারাংয়ের উদ্যোগে জাতীয় যুব দিবস পালন খাগড়াছড়িতে উদ্যোক্তাদের আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত” খাগড়াছড়িতে জাতীয় যুব দিবস উদযাপন” খাগড়াছড়ির আইন-শৃঙ্খলা ও উন্নয়ন কমিটিতে এমপির প্রতিনিধি অংগ্য মারমা” “মনোহরদীতে খতমে নবুওয়াত মহাসম্মেলনে ইমাম-উলামা-ত্বলাবা পরিষদের ফ্রি শরবত বিতরণ” এইচএসসি ফলাফল: ব্যর্থ কারা—শিক্ষার্থী, নাকি আমাদের শিক্ষা ব্যবস্থা? নতুন নেতৃত্বে বৌদ্ধ যুব সংঘ, ১৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

“মাধবপুরের সাতটি প্রাথমিক বিদ্যালয়ে সিসি ক্যামেরা বিতরণ”

  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ৮৪ জন দেখেছেন

“মাধবপুরের সাতটি প্রাথমিক বিদ্যালয়ে সিসি ক্যামেরা বিতরণ”

হবিগঞ্জ প্রতিনিধি: জি. এম. বাবু

হবিগঞ্জের মাধবপুর উপজেলার সাতটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সিসি ক্যামেরা বিতরণ করা হয়েছে। উপজেলা জুড়ে মোট ১৪৯টি স্কুলকে পর্যায়ক্রমে সিসি ক্যামেরার আওতায় আনার উদ্যোগের অংশ হিসেবেই এ কর্মসূচি গ্রহণ করা হয়।

প্রাথমিক শিক্ষা অফিসার জাকিরুল হাসান স্যারের নির্দেশনা ও সহকারী শিক্ষা অফিসার কবির হুসেন স্যারের উদ্যোগে নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ সোহেল-এর ব্যক্তিগত অর্থায়নে এ সাতটি বিদ্যালয়ে সিসি ক্যামেরা প্রদান করা হয়।

রবিবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সিসি ক্যামেরা হস্তান্তর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাসেম। এ সময় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকেরা উপস্থিত ছিলেন।

সিসি ক্যামেরা স্থাপনের মাধ্যমে বিদ্যালয়গুলোর নিরাপত্তা, শিক্ষার্থীদের শৃঙ্খলা এবং সামগ্রিক শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান সংশ্লিষ্টরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির