1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ খাগড়াছড়িতে আন্তর্জাতিক ব্যবসার নতুন দিগন্ত, চীনের বাজারে যুক্ত হওয়ার সুযোগ স্থানীয় উদ্যোক্তাদের” “মনোহরদীতে ইশা ব্লাড ফাউন্ডেশনের নব-কমিটির পরিচিতি সভা ও সর্বোচ্চ রক্তদাতা সংবর্ধনা” ধাওয়া করে ১২৫ কেজি চোরাই তার ও সিএনজিসহ গ্রেপ্তার ১: চান্দগাঁওয়ে এসআই শাহ নওয়াজের অদম্য অভিযান সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার”

“বুটেক্সের প্রথম সমাবর্তন আগামী ২৭ ডিসেম্বর”

  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ৭৪ জন দেখেছেন

“বুটেক্সের প্রথম সমাবর্তন আগামী ২৭ ডিসেম্বর”

নাজমুল ইসলাম, বুটেক্স প্রতিনিধি

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের(বুটেক্স) প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৭ ডিসেম্বর(শনিবার)। অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক যাত্রায় একটি নতুন মাইলফলক হিসেবে যুক্ত হবে।

সমাবর্তন অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন “টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি কলেজ” থেকে বুটেক্স বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করে ২০১০ সালে। বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় উপাচার্য অধ্যাপক মো: মাসউদ আহমেদের সময় থেকে সমাবর্তনের নিবন্ধন শুরু হয়। এরপর চতুর্থ উপাচার্য অধ্যাপক ড. শাহ আলিমুজ্জামানের সময় সমাবর্তনের দিনক্ষণ চূড়ান্ত হলেও রাজনৈতিক অস্থিরতা ও নানা কারণে সমাবর্তন অনুষ্ঠিত হয়নি। অবশেষে বর্তমান উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন এর সময়ে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানের দিনক্ষণ চূড়ান্ত হয়েছে।

সমাবর্তন অনুষ্ঠানটি সম্পর্কে নিজের অনুভূতি জানিয়ে ৪১তম ব্যাচের ইয়ার্ন ইন্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মোস্তাক ফুয়াদ রহমান মাবিন জানান, “কবি ফররুখ আহমদের লেখা ‘রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি? এখনো তোমার আসমান ভরা মেঘে? সেতারা, হেলার এখনো ওঠেনি জেগে?’ কবিতার পঙক্তির মতো যেন সকল বুটেক্স গ্রাজুয়েটদের ব্যাকুলতা ছিল যে কবে বুটেক্সের আকাশে অমানিশা কেটে গিয়ে দেখা যাবে কাঙ্ক্ষিত সেই সমাবর্তনের চাঁদ? অবশেষে সকলের মতো আমারো অপেক্ষার প্রহর শেষে আগামী ২৭ ডিসেম্বর হতে যাচ্ছে বুটেক্সর প্রথম সমাবর্তন। কালো গাউন গায়ে চাপিয়ে আর ক্যাপ আকাশে উড়িয়ে আরও একবার প্রানপ্রিয় ক্যাম্পাসে প্রবাহিত হোক আনন্দ, উচ্ছ্বাসের ধারা।”

বিশ্ববিদ্যালয়ের ৪৪তম ব্যাচের ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সাকিব হাসান বলেন, “আমি অত্যন্ত আনন্দিত এবং খুশি যে অনেকদিন পর এই বহুল আকাঙ্ক্ষিত সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি আশা করব আয়োজকরা খুব সুন্দর একটি সমাবর্তন আয়োজন করবে। আমি অনুষ্ঠানটির সফলতা কামনা করছি।”

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. রাশেদা বেগম দিনা বলেন, “দীর্ঘদিন পর অবশেষে আমরা বুটেক্সের ১ম সমাবর্তন আয়োজন করতে পারছি এজন্য আমরা অত্যন্ত আনন্দিত। যদিও আরও আগেই সমাবর্তনটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তবে নানা কারণে নির্ধারিত সময়ে আয়োজন করা যায় নি। সমাবর্তন যাতে সুষ্ঠু ভাবে আয়োজন করা যায় এজন্য আমরা বিভিন্ন কমিটি তৈরি করেছি। শনিবার আমরা সমাবর্তনের জন্য নিবন্ধিত গ্রাজুয়েটদের সাথে একটি মতবিনিময় সভার আয়োজন করেছি। সুষ্ঠু ভাবে সমাবর্তনটি আয়োজন করার ব্যাপারে আমরা অত্যন্ত আশাবাদী।”

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ৩২-৪৪তম ব্যাচ পর্যন্ত গ্রাজুয়েট নিবন্ধিত শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন। সমাবর্তন সম্পর্কিত বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে নিবন্ধিত গ্রাজুয়েট প্রতিনিধিদের সাথে আগামী ২৯ নভেম্বর(শনিবার) বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির