1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ খাগড়াছড়িতে আন্তর্জাতিক ব্যবসার নতুন দিগন্ত, চীনের বাজারে যুক্ত হওয়ার সুযোগ স্থানীয় উদ্যোক্তাদের” “মনোহরদীতে ইশা ব্লাড ফাউন্ডেশনের নব-কমিটির পরিচিতি সভা ও সর্বোচ্চ রক্তদাতা সংবর্ধনা” ধাওয়া করে ১২৫ কেজি চোরাই তার ও সিএনজিসহ গ্রেপ্তার ১: চান্দগাঁওয়ে এসআই শাহ নওয়াজের অদম্য অভিযান সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার”

“খাগড়াছড়ির স্থানীয়দের সাথে সেনাবাহিনীর মতবিনিময়, শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ”

  • আপডেট : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১৪৩ জন দেখেছেন

“খাগড়াছড়ির স্থানীয়দের সাথে সেনাবাহিনীর মতবিনিময়, শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ”

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি॥

খাগড়াছড়ির পানছড়িতে স্থানীয় জনগণের সাথে মতবিনিময় ও বিভিন্ন সহায়তা সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী। শনিবার (২৯ নভেম্বর) দুপুরে খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন পানছড়ি সেনা সাবজোনের তারাবনছড়া এলাকায় এ কার্যক্রম আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাসান মাহমুদ। তিনি স্থানীয় জনগণের হাতে বিভিন্ন সামগ্রী তুলে দেন।

মতবিনিময় সভায় প্রধান অতিথি বলেন,“পাহাড়কে সন্ত্রাস ও চাঁদাবাজির অভয়ারণ্য হতে দেয়া হবে না। অচিরেই সকল সন্ত্রাসী শক্তিকে কঠোর হাতে দমন করা হবে।” তিনি আরও বলেন, পাহাড়ি-বাঙালি নির্বিশেষে সকল জনগোষ্ঠীর শান্তি ও নিরাপত্তা রক্ষায় সেনাবাহিনী কাজ করছে এবং শান্ত পাহাড়ে অস্থিতিশীলতার কোনো সুযোগ দেয়া হবে না।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-খাগড়াছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. খাদেমুল ইসলাম, খাগড়াছড়ি ডিজিএফআই কর্নেল মো. আতিক, লোগাং ৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল রবিউল ইসলাম, রিজিয়নের স্টাফ অফিসার মেজর (জি-টু-আই) কাজী মোস্তফা আরেফিন, পানছড়ি সাবজোন কমান্ডার মেজর রিফাতসহ রিজিয়ন, সদর জোন, পানছড়ি সাবজোন ও লোগাং ৩ বিজিবির উর্ধ্বতন কর্মকর্তারা।

এছাড়া স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন—পানছড়ি লোগাং ইউপি চেয়ারম্যান জয় কুমার চাকমা, চেঙ্গি ইউপি চেয়ারম্যান আনন্দ জয় চাকমা, ইউপি সদস্য মো. শাহেব আলী, বিভিন্ন হেডম্যান-কার্বারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

মতবিনিময় সভা শেষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী, তিন শতাধিক শীতবস্ত্র (কম্বল) এবং স্থানীয়দের জন্য বিনামূল্যে মেডিকেল স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির